এক্সপ্লোর

Vicky Kaushal: কেন ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে আসেন ভিকি কৌশল?

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন ভিকি কৌশল। খুব শীঘ্রই তাঁরা বিয়েটাও সেরে ফেলবেন। চলতি বছর ডিসেম্বরের একেবারে শুরুতেই বিয়েটা সেরে ফেলবেন তাঁরা।

মুম্বই: বলিউডে এই মুহূর্তে যাঁদের নিয়ে চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে অবশ্যই অন্যতম নাম ভিকি কৌশল (Vicky Kaushal)। আর তার কারণ অবশ্যই ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের গুঞ্জন। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন ভিকি কৌশল। খুব শীঘ্রই তাঁরা বিয়েটাও সেরে ফেলবেন। চলতি বছর ডিসেম্বরের একেবারে শুরুতেই বিয়েটা সেরে ফেলবেন ভিকি - ক্যাটরিনা। এমনটাই গুঞ্জন বি টাউনে। যদিও ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনো অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন - ইমরান হাসমি কেমন মানুষ? জানালেন মল্লিকা শেরাওয়াত

অনুরাগীদের জানতে বাকি নেই যে, অভিনয় কেরিয়ার শুরুর আগে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেন ভিকি কৌশল। কিন্তু কেন তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিলেন? অভিনেতা জানাচ্ছেন, তাঁর মনে হয়েছিল, কোনও অফিসে গিয়ে সাধারণ কোনও চাকরি করা তাঁর দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় বর্ষ চলাকালীনই এমনটা অনুভব করেন তিনি। তিনি বলছেন, 'স্নাতক স্তরের পড়াশোনা করার সময়ই আমি এমনটা অনুভব করি। দ্বিতীয় বর্ষ চলাকালীন একবার এক কারখানায় যেতে হয়েছিল। সেখানে আমাদের দেখানো হচ্ছিল যে, কীভাবে আমরা ভবিষ্যতে কাজ করতে পারব। কীভাবে ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলি কাজ করে। সেই সমস্ত কিছু দেখে আমার মনে হয়েছিল, আমরা সকলে যেন একটা ইঁদুর দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সেখানে আমি দেখেছিলাম, কীভাবে কত মানুষ কম্পিউটারের সামনে বসে কাজ করে যাচ্ছেন। তখনই প্রথমবার আমার মনে হয়, এই কাজটা আমার জন্য নয়।'

'উরি', 'রাজি', 'সঞ্জু' খ্যাত অভিনেতা ভিকি কৌশলকে অ্যাডভেঞ্চার ট্যুরে দেখা গিয়েছে বেয়ার গ্রিলসের সঙ্গে। অভিনেতার বাবা বর্ষীয়ান অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল বরাবরই চাইতেন ছেলে যেন অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। ভিকি আরও বলছেন, 'আমাকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করতে দেখে বাবা খুবই খুশি হয়েছিলেন। আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব, এটা ভেবেও তাঁর ভালো লাগত। কারণ, এর আগে আমাদের পরিবারে কেউ ৯টা - ৫টা ডিউটি করেননি। ৯টা - ৫টা ডিউটি রোজ। মাসের শেষে একটা নির্দিষ্ট টাকা বেতন। সপ্তাহে একদিন কিংবা দুদিন ছুটি। আর সেই দিনগুলো পরিবারের সঙ্গে কাটানো। এমনটা আমাদের পরিবারে আগে কখনও হয়নি। কিন্তু দ্বিতীয় বর্ষে ওঠার পরই আমি বুঝতে পারলাম, পরিবারের অন্যান্যদের মতো আমার দ্বারাও এমন কাজ সম্ভব নয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget