এক্সপ্লোর

Jacqueline Fernandez: পক্ষপাতিত্বমূলক আচরণ, কেন গ্রেফতার করা হল না জ্যাকলিনকে! ইডি-কে প্রশ্ন আদালতের

Sukesh Chandrashekhar: বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা আদালতে জামিনের আবেদনের শুনানিতে সশরীরে হাজির ছিলেন জ্যাকলিন।

নয়াদিল্লি: আর্থিক তছরুপ মামলায় বিপত্তি বাড়তে পারে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি কেন, প্রশ্ন তুলল আদালত। ২০০ কোটির তোলাবাজি এবং আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে সংযোগ  থাকায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আগেই এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী, যার তীব্র বিরোধিতা করছে এফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুক্রবার জ্যাকলিনের জামিন নিয়ে চূড়ান্ত রায়

বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা আদালতে জামিনের আবেদনের শুনানিতে সশরীরে হাজির ছিলেন জ্যাকলিন। সেখানে সরাসরি তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। তদন্তকারীদের আইনজীবী জানান, টাকার অভাব নেই জ্যাকলিনের। সহজেই দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। তাই কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। 

এর পাল্টা তদন্তকারীদের কাছে আদালত জানতে চায়, এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না কেন? আদালত বলে, "লুক আউট সার্কুলার জারি করার পরও কেন এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না? অন্য অভিযুক্তরা জেলে রয়েছেন। এমন পক্ষপাতিত্ব কেন?" শুক্রবার জ্যাকলিনের জামিনের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত। আগে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন জ্যাকলিন।

আরও পড়ুন: Shehnaaz Gill Chat Show: চ্যাট শো সঞ্চালনায় শেহনাজ গিল, প্রথম পর্বে অতিথি রাজকুমার রাও

জ্য়াকলিনের জামিনের বিরোধিতা করে এ দিন আদালতে ইডি জানায়, তদন্তে একেবারেই সহযোগিতা করেননি জ্যাকলিন। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। জামিন পেলে পালিয়ে যেতে পারেন। ইডির বক্তব্য, "জীবনে একসঙ্গে ৫০ লক্ষ টাকা দেখিনি আমরা। কিন্তু ফূর্তি করেই ৭ কোটি ১৪ লক্ষ টাকা উড়িয়েছেন জ্যাকলিন। যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে ওঁর। পালানোর কম চেষ্টা করেননি।"

জ্যাকলিন দেশ ছেড়ে পালাতে পারেন, দাবি ইডি-র

এর আগে, জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে ইডি, যাতে দেশের কোনও বিমানবন্দর থেকেই বাইরে যেতে না পারেন তিনি। জালিয়াতি এবং প্রতারণায় অভিযুক্ত জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপ এবং তোলাবাজি মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশের কাছ থেকে জ্যাকলিন বহুমূল্য উপহার পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। 

সেরা শিরোনাম

Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget