এক্সপ্লোর

Sunny Deol: বিনোদন দুনিয়ায় ৪০ বছর পার, ডেবিউ ছবি 'বেতাব' নিয়ে বিশেষ পোস্ট সানি দেওলের

40 Years Of 'Betaab': ইনস্টাগ্রামে এদিন একটি বিশেষ পোস্ট করেন অভিনেতা সানি দেওল। সেখানে তিনি জানান তাঁর প্রথম ছবি 'বেতাব' পূর্ণ করল ৪০ বছর। স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন খানিক।

নয়াদিল্লি: বিনোদন দুনিয়ায় (Entertainment Industry) চার দশক পার করে ফেললেন অভিনেতা সানি দেওল (Sunny Deol)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তারকা। তাঁর প্রথম ছবি 'বেতাব'-এর ৪০ বছর পূর্তিতে (40 Years Of 'Betaab') করলেন বিশেষ পোস্ট।

ইন্ডাস্ট্রিতে ৪০ বছর পার সানি দেওলের

আর এক সপ্তাহ বাদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'গদর ২' (Gadar 2)। সানি দেওলের বিখ্যাত ছবি 'গদর: এক প্রেম কথা'র দ্বিতীয় ভাগ। সেই নিয়ে অনুরাগীদের উত্তেজনার পারদ এমনিতেই ঊর্ধ্বমুখী। সেই আবহেই অভিনেতা স্বয়ং জানালেন অভিনয় জগতে তাঁর ৪০ বছর পূর্তির কথা। 

ইনস্টাগ্রামে এদিন একটি বিশেষ পোস্ট করেন অভিনেতা সানি দেওল। সেখানে তিনি জানান তাঁর প্রথম ছবি 'বেতাব' পূর্ণ করল ৪০ বছর। স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন খানিক।

পরনে হালকা হলুদ শার্ট, মাথায় টুপি, জড়িয়ে ধরে রয়েছেন প্রথম ছবি 'বেতাব'-এর একটি ছোট কাটআউট পোস্টার। সহাস্য সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমার স্বর্ণজয়ন্তী ডেবিউ ছবি 'বেতাব'-এর ৪০ বছর পূরণ উদযাপন করছি এবং সেই সঙ্গে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ৪০ বছর পূরণও। সকলকে ভালবাসা।' অপর একটি পোস্টে সেই ছবির বিভিন্ন দৃশ্যের একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'কী তাড়াতাড়ি সময় বেরিয়ে যায়। ৪০ বছর পেরিয়ে গিয়েছে বিশ্বাসই হচ্ছে না। এত বছর ধরে যে ভালবাসা আপনারা আমাকে দিয়ে গিয়েছেন তাঁর জন্য ধন্যবাদ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

রাহুল রাওয়াল পরিচালিত 'বেতাব' ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল ও অমৃতা সিংহ। দু'জনেরই এটি ডেবিউ ছবি ছিল। দুই যুবক যুবতীর প্রেম কাহিনি বলে এই ছবি, যাঁরা দুই পরিবারের শ্রেণি ভেদ সত্ত্বেও একে অপরকে ভালবেসে ফেলে। এই ছবির জন্য 'ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড'-এর মনোনয়ন পেয়েছিলেন সানি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

আরও পড়ুন: Kumar Sanu: প্রিয় গায়কের টানে রাজস্থান থেকে ১২০০ কিমি সাইকেল চালিয়ে মুম্বই হাজির কুমার শানুর অনুরাগী

আপাতত 'গদর ২' ছবির প্রচারে ব্যস্ত সানি দেওল। অনিল শর্মা পরিচালিত এই ছবিতে সানির সঙ্গে দেখা যাবে অমিশা পটেল ও পরিচালক পুত্র উৎকর্ষ শর্মাকে। বক্স অফিসে এই ছবির লড়াই হবে অক্ষয় কুমারের 'ওএমজি ২'-র সঙ্গে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget