এক্সপ্লোর

Sushmita Sen: অ্যাঞ্জিওপ্লাস্টির ১ মাস পার, এখন তিনি সুস্থ, পোস্টে 'উদযাপন' সুস্মিতা সেনের

Sushmita Sen Update: কাজের ক্ষেত্রে, সম্প্রতি ওয়েব সিরিজ 'তালি'র ডাবিং শেষ করেছেন সুস্মিতা। এই সিরিজ মূলত রূপান্তরকামী শ্রীগৌরী সবন্তকে কেন্দ্র করে তৈরি।

মুম্বই: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। এখন তিনি একেবারে সুস্থ। নিজেই জানালেন অভিনেত্রী। বুধবার বিশেষ এক কারণে উদযাপনও করলেন।

সুস্থ আছেন সুস্মিতা, মাসপূর্তি উদযাপন করলেন 

গত বুধবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) এক মাস পূর্ণ হল। এখন তিনি সুস্থ আছেন। আর তাই এই বিশেষ দিনটি উদযাপন করতে ভোলেননি তিনি। 

এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন 'আরিয়া' অভিনেত্রী। নাটকীয় ঢঙে পোজ দিয়ে ক্যাপশনে লেখেন, 'আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর এক মাস পূর্তি উদযাপন করছি, ঠিক যেটা আমি করি সেভাবেই... কাজ করে! লাইটস, ক্যামেরা, অ্যাকশন এবং অবশ্যই ম্যাজিক! সুন্দর গান, সবসময়ের পছন্দের, অনুরোধের আসর!' নেপথ্যে শোনা যাচ্ছে শফকত আমানত আলির 'আখোঁ কে সাগর'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

গতমাসে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানান সে কথা। প্রধান আর্টারিতে প্রায় ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ে তাঁর, জানান অভিনেত্রী। এরপর ইনস্টাগ্রামে একটি লম্বা লাইভ সেশন করেন তিনি। সেখানে নিজের ডাক্তারদের ধন্যবাদ জানান অভিনেত্রী। এর দিন কয়েক পরেই কাজে ফেরেন অভিনেত্রী। ফ্যাশন শোয়ে অংশ নেন তিনি। 

আরও পড়ুন: 'Chhipkali' Music Launch: 'ছিপকলি'র মিউজিক লঞ্চে চাঁদের হাট, লাইভ গান শোনালেন স্নিগ্ধজিৎ

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, সম্প্রতি ওয়েব সিরিজ 'তালি'র ডাবিং শেষ করেছেন সুস্মিতা। এই সিরিজ মূলত রূপান্তরকামী শ্রীগৌরী সবন্তকে কেন্দ্র করে তৈরি। জন্ম নাম গণেশ, বড় হয়েছেন পুণেতে, শ্রীগৌরী সবন্ত মুম্বইয়ের একজন রূপান্তরকামী সমাজকর্মী। ২০১৩ সালের 'ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি'র মুখ্য আবেদনকারীর অন্যতম তিনি, যার ফলে সুপ্রিম কোর্ট রূপান্তরকারীদের তৃতীয় লিঙ্গ হিসেবে চিহ্নিত করে। ২০১৪ সালে সেই ঐতিহাসিক রায় মেলে। আসন্ন এই ওয়েব সিরিজ শ্রীগৌরী সবন্তের অনুপ্রেরণামূলক জীবন কাহিনি নিয়েই তৈরি। তাঁর ছোটবেলা, বড় হয়ে ওঠা, তাঁর বদল, এবং ভারতে রূপান্তরকামীদের যে আন্দোলনে সেখানে তাঁর অবদান, সবটাই জানা যাবে সিরিজে। এই সিরিজ ছাড়াও সুস্মিতা সেন আপাতত তৈরি হচ্ছেন ডিজনি প্লাস হটস্টারে তাঁর জনপ্রিয় সিরিজ 'আরিয়া'র তৃতীয় সিজন নিয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget