এক্সপ্লোর

Brahmastra: জুতো পরে মন্দিরে প্রবেশ রণবীরের? 'ব্রহ্মাস্ত্র' বিতর্কে ব্যাখ্যা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের

Brahmastra Update: একটি দৃশ্যে রণবীর, একটি শোভাযাত্রার দিকে দৌড়ে যাচ্ছে যার বাইরে 'দশেরা মহোৎসব' লেখা। তারপরই দরজার মাথায় লাগানো ঘণ্টা লাফিয়ে বাজিয়ে দেন রণবীর, কিন্তু সেই সময়ে তাঁর পায়ে ছিল জুতো।

মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির ট্রেলার। দর্শক ও অনুরাগীরা অপেক্ষায় ছিলেন এই ট্রেলার। মুক্তির সঙ্গে সঙ্গে রেকর্ড সংখ্যক ভিউ হয় এই ট্রেলারের। সেই সঙ্গে বিতর্কও তৈরি হয়। রণবীর-আলিয়া অভিনীত এই ছবির ট্রেলারের একটি দৃশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকেরা। সেই সঙ্গে হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র ('Boycott Brahmastra'), ট্রেন্ড করতে শুরু ট্যুইটারে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে সেই দৃশ্য, দাবি নেটিজেনদের।

ধর্মীয় ভাবাবেগে আঘাত

কী এমন দেখানো হয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবির দৃশ্যে? ট্রেলারে দেখা গেছে যে একটি দৃশ্যে রণবীর কপূরের চরিত্র শিব, একটি শোভাযাত্রার দিকে দৌড়ে যাচ্ছে যার বাইরে 'দশেরা মহোৎসব' লেখা। এবং তারপরই দরজার মাথায় লাগানো ঘণ্টা লাফিয়ে বাজিয়ে দেন রণবীর, কিন্তু সেই সময়ে তাঁর পায়ে ছিল জুতো। নেটিজেনদের দাবি, জুতো পরে কীভাবে ধর্মীয় স্থানে যেতে পারেন অভিনেতা? 

অয়ন মুখোপাধ্যায়ের ব্যাখ্যা

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ব্যাখ্যা দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি বিবৃতি দেন তিনি। পরিচালক লেখেন, 'আমাদের ট্রেলারের একটি দৃশ্যের মাধ্যমে সম্প্রদায়ের কিছু মানুষের ভাবাবেগে আমরা আঘাত করে ফেলেছি - রণবীরের চরিত্র যেখানে জুতো পরে ঘণ্টা বাজিয়েছেন। এই ছবির স্রষ্টা (এবং একজন ভক্ত) হিসেবে আমি বিনীতভাবে জানাতে চাই এখানে কী হয়েছিল। আমাদের ছবিতে রণবীর কপূর কোনও মন্দিরে প্রবেশ করছেন না, তিনি দুর্গাপুজোর মণ্ডপে ঢুকছেন। আমার নিজের পরিবার এই একই ধরনের দুর্গাপুজো গত ৭৫ বছর ধরে উদযাপন করে আসছে! ছোট থেকে আমি তার অংশ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা জুতো খুলি যখন প্রতিমা যেখানে আছে সেই মঞ্চে উঠি, মণ্ডপে প্রবেশ করার সময়ে নয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

একইসঙ্গে তিনি আরও লেখেন, 'যাঁরা যাঁরা এই দৃশ্য দেখে আঘাতপ্রাপ্ত তাঁদের প্রত্যেকের কাছে পৌঁছনো ব্যক্তিগতভাবে জরুরি বলে মনে করি... কারণ সর্বোপরি এই ছবিটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে সম্মান ও উদযাপন করার জন্যই তৈরি করা হয়েছে।'

রণবীর কপূর, আলিয়া ভট্ট ছাড়া এই ছবিতে দেখতে পাওয়া যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায়কে। এছাড়া নাগার্জুন আক্কিনেনি ও শাহরুখ খানকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। ছবি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর। 

আরও পড়ুন: Shabaash Mithu Trailer OUT: মুক্তি পেল সৃজিত-তাপসীর 'সাবাশ মিঠু'র ট্রেলার

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget