এক্সপ্লোর

Shabaash Mithu Trailer OUT: মুক্তি পেল সৃজিত-তাপসীর 'সাবাশ মিঠু'র ট্রেলার

Shabaash Mithu Trailer: এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করে তাপসী পান্নু লেখেন, 'মিতালি রাজ, নাম আপনাদের জানা। এবার জানুন তাঁর কিংবদন্তি হয়ে ওঠার নেপথ্য কাহিনি।'

নয়াদিল্লি: অবশেষে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত তাপসী পান্নু (Taapsee Pannu) অভিনীত 'সাবাশ মিঠু'র ট্রেলার (Shabaash Mithu Trailer)। কিংবদন্তি ক্রিকেট তারকা ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। 

'সাবাশ মিঠু'র ট্রেলার প্রকাশ্যে

সম্প্রতি অবসর নিয়েছেন মিতালি রাজ। গত ২৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় নাম মিতালি রাজ। একের পর এক রেকর্ড ভেঙে ওয়ান-ডে ইন্টারন্যাশনালে রান তুলেছেন ১০ হাজারেরও বেশি। 'সাবাশ মিঠু' ছবিতে দেখা যাবে জীবনের সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে কীভাবে মিতালি রাজ একজন সফল ক্রিকেটার হয়ে ওঠেন। 

ছবিতে মিতালি রাজের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। বিজয় রাজকে দেখা যাবে মিতালির কোচের চরিত্রে। ছোটবেলায় মিতালির ক্রিকেট খেলার দক্ষতা প্রথম নজরে পড়বে তাঁরই। তিনিই তাঁকে মহিলাদের ক্রিকেট দলে যোগ দিতে বলবেন। কিন্তু অন্যদিকে সমানে অপমানিত ও অত্যাচারিত হতে থাকেন তাপসী। তবে এতকিছুর পরও কীভাবে ঘুরে দাঁড়ায় সে, সমাজে সর্বোপরি গোটা পৃথিবীতে নিজের পরিচয় গড়ে তোলে, সেই গল্পই বলবে 'সাবাশ মিঠু'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করে তাপসী পান্নু লেখেন, 'মিতালি রাজ, নাম আপনাদের জানা। এবার জানুন তাঁর কিংবদন্তি হয়ে ওঠার নেপথ্য কাহিনি। সেই নারী যে 'পুরুষদের খেলা'র নতুন সংজ্ঞা তৈরি করেন। তিনি নিজের গল্প তৈরি করেন এবং তা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি সম্মানিত।'

প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে ১৫ জুলাই। ভায়াকম ১৮ স্টুডিওজের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: Salt City Review: শহরের নোনা ধরা বাজপেয়ী পরিবারের গল্প বলে 'সল্ট সিটি'

সেরা শিরোনাম

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget