এক্সপ্লোর

Brahmāstra: জন্মদিনে 'ব্রহ্মাস্ত্র'-র ইশার সঙ্গে পরিচয় করালেন আলিয়া

Brahmāstra: আজ ইশার জন্মদিন.. থুড়ি আজ আলিয়া ভট্টের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে নিজের প্রথম লুক শেয়ার করলেন আলিয়া ভট্ট।

মুম্বই: আজ ইশার জন্মদিন.. থুড়ি আজ আলিয়া ভট্টের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে নিজের প্রথম লুক শেয়ার করলেন আলিয়া ভট্ট। চলতি বছরের ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর কপূর (Ranbir Kapoor), অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'। 

আজ সোশ্যাল মিডিয়ায় 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রথম টিজার শেয়ার করেন আলিয়া। প্রকাশ্যে আসে নতুন ছবিতে আলিয়ার লুকও। তবে সদ্য প্রকাশ পাওয়া 'ব্রহ্মাস্ত্র' ছবির টিজারে দেখা গেল কেবল আলিয়াকে। টিজারের শুরুতেও আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানো ছিল। টিজারটি নিজে প্রথমে পোস্ট করেন বার্থ ডে গার্ল আলিয়া। এরপর একে একে সেই টিজার শেয়ার করে নেন অমিতাভ বচ্চন, রণবীর কপূর, মৌনী রায় ও অন্যান্যরা। সবাই শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে। আর নিজের পোস্টার শেয়ার করে আলিয়া লিখেছেন, 'হ্যাপি বার্থডে টু মি। নিজের সঙ্গে আর সবার সঙ্গে ইশার আলাপ করার জন্য এর থেকে ভালো সময় আর হয় না।'

'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর কপূরের অভিনীত চরিত্রের নাম শিবা। এবং আলিয়া ভট্টের অভিনীত চরিত্রের নাম ইশা। শিবা আর ইশার রোম্যান্টিক মুহূর্তের ছবি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'খুব মিষ্টি'। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শিবা আর ইশা রুপোলি পর্দায় জাদু তৈরি করতে চলেছে।' 

আরও পড়ুন: ওটিটির দুনিয়ায় আসছে 'এসআরকে প্লাস', কীসের ইঙ্গিত দিলেন শাহরুখ?

প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার জুটিতে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। বেশ কয়েক বছর আগে থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। মাঝে করোনা পরিস্থিতির কারণে কিছুটা থমকে যায়। জানা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাবে। এই ছবিতে রণবীর কপূর আলিয়া ভট্ট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুনের মতো তারকাদের।

আলিয়ার প্রথম লুকের ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, 'আজ জন্মদিনের শুভদিনে এমন একজনের সঙ্গে আলাপ করুন, যে আসলে ঝলমল করে ওঠে সবদিক। ইশা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

সেরা শিরোনাম

Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget