এক্সপ্লোর

Shah Rukh Khan Update: সত্যিই ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে? শাহরুখ ও আরিয়ানের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই

Shah Rukh Khan Update: ঘটনার সূত্রপাত, ২০২১ সালে। মাদক নেওয়ার অভিযোগে একটি প্রমোদতরণী থেকে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্রকে

কলকাতা: প্রাক্তন মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)-কে নিয়ে মামলায় নতুন মোড়। শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর পুত্র আরিয়ান খান (Aryaan Khan)-এর বয়ান রেকর্ড করতে চায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেসনের (Central Bureau of Investigation) তদন্তকারী দল। 

ঘটনার সূত্রপাত, ২০২১ সালে। মাদক নেওয়ার অভিযোগে একটি প্রমোদতরণী থেকে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্রকে। আর তারপরে অভিযোগ, পাল্টা অভিযোগ.. ঘটনাবহুল দিন গিয়েছে। প্রমাণের অভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আরিয়ানকে। নিজের জীবনের পথও বেছে নিয়েছেন তিনি ইতিমধ্যেই। তবে এই ঘটনার পরে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল ওই অপারেশনের শীর্ষে থাকা অফিসার সমীর ওয়াংখেড়েকে। তাঁর নামে দায়ের করা হয়েছে এফআইআরও।

এফআইআরে সমীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল,  সমীর আরও দুই অফিসারের সঙ্গে পরিকল্পনা করে আরিয়ানকে জেল থেকে ছাড়ার জন্য প্রচুর টাকা ঘুষ চেয়েছিলেন শাহরুখের পরিবারের থেকে। প্রথমে শোনা গিয়েছিল, এই অঙ্কটি ছিল ১৫ কোটি। পরবর্তীকালে জানা যায়, আরিয়ান খান (Aryaan Khan)-কে জেল থেকে ছাড়ার জন্য, ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর দুই অফিসার। সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গোসাভি নিয়েছিলেন ৫০ লাখ টাকা ও ইতিমধ্যেই তা তিনি ফেরত দিয়েছেন। এই মামলায় অপর অভিযুক্ত প্রভাকর সাইলির মৃত্যু হয়েছে ২ বছর আগেই। 

আজ সদ্য পাওয়া রিপোর্ট অনুযায়ী, সমীরের ঘুষ নেওয়ার মামলায় শাহরুখ ও আরিয়ানের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। সেইসঙ্গে বয়ান রেকর্ড করা হবে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিরও। এই মামলায় আগেই সিবিআই শ্যাম ডি'সুজা (Sam D’Souza)-কে জেরা করেছে সিবিআই। সিবিআই মনে করে, সমীর ওয়াংখেড়ের এই ঘুষ নেওয়ার অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ও এর সঠিক তদন্ত হওয়া দরকার।

এর আগে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সমীর নিজেই। তিনি বলেছিলেন, 'আমি দেশভক্তির মাসুল গুনছি। কিন্তু আমি এর প্রতিবাদে আমৃত্যু লড়াই করে যাব। আমার পরিবারের সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। তাঁদের অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। '

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget