এক্সপ্লোর

'83' Film Update: বিপাকে রণবীর সিংহের '৮৩', ছবি নির্মাতাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের

'83' Film Update: গোটা দেশের দর্শক যখন '৮৩' ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক তখনই অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর এক ফিন্যান্স কোম্পানি ছবির প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল।

মুম্বই: প্রথমে পোস্টার, তারপর টিজার, এরপর একে একে ট্রেলার ও গান মুক্তি। স্পোর্টস ড্রামা ঘরানার আগামী ছবি '৮৩' ('83') নিয়ে অনুরাগীদের মধ্যে ক্রমশ পারদ চড়েই চলেছে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দল যে ইতিহাস গড়েছিল সেই ঘটনাকেই বড়পর্দায় গল্পের আকারে নিয়ে আসছেন পরিচালক কবীর খান। কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের ভূমিকায় সেখানে দেখা যাবে রণবীর সিংহকে। গোটা দেশের দর্শক যখন ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায়, তখন অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর এক ফিন্যান্স কোম্পানি ছবির প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল। ওই সংস্থা ছবির প্রযোজকদের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করেছে।

'৮৩' ছবির প্রযোজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ (Cheating Complaint Filed Against '83' Producers)

এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, 'ফিউচার রিসোর্স এফজেডই' সংস্থা মুম্বইয়ের অন্ধেরী মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে '৮৩' ছবির নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। ওই ফিন্যান্স কোম্পানি চায় তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হোক যেমন, ধারা ৪০৬ (বিশ্বাস ভঙ্গ), ৪২০ (প্রতারণা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র)।

আরও পড়ুন: Filmfare OTT awards 2021: 'ফিল্মফেয়ার ওটিটি'-তে বাজিমাত 'স্ক্যাম ১৯৯২'-এর, পুরস্কারের সংখ্যায় দ্বিতীয় 'দ্য ফ্যামিলি ম্যান ২'

ভিব্রি মিডিয়া ও তার ডিরেক্টরদের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্র। অভিযোগ ফাইল করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত আগামী ছবি '৮৩' তৈরি করেছেন এবং প্রজেক্টের অধিকার অর্থাৎ 'রাইট' নিয়ে কোম্পানির সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করেছে।

কবে মুক্তি পাচ্ছে '৮৩' ('83' Release Date)

বহু প্রতীক্ষিত এই ছবিটি ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা, বড় পর্দায়। এর আগে করোনা অতিমারীর কারণে দু'বার ছবির মুক্তি পিছিয়ে যায়। ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে (Ranveer Singh)। তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget