এক্সপ্লোর

Bengali Movie:নতুন ছবিতে ফের জুটি বাঁধছেন চিরঞ্জিৎ-ইন্দ্রাণী, 'লুপ'-এই কি আটকে পড়বেন তাঁরা ?

The Loop: বাংলা ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এবং ইন্দ্রাণী দত্ত। অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের কাহিনি এবং পরিচালনায় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'দ্য লুপ'। কী বলছে এই ছবির কাহিনি ?

কলকাতা: কলকাতা থেকে একটু দূরে মিস্টার অ্যান্ড মিসেস গোমসের তত্ত্বাবধানে থাকা একটি রিসর্ট 'লুপ' (The Loop)। আর এই রিসর্টকে ঘিরেই গড়ে ওঠে কাহিনি। এই রিসর্টে একদিন এসে ওঠে দুই দল অতিথি। সকলের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু ধীরে ধীরে সময় এগোতে থাকলে দেখা যায় কীভাবে একটা ছুটির দিন এই অতিথিদের একটা অভিশপ্ত রাত এনে দেয়, এই নিয়েই গড়ে উঠেছে আসন্ন নতুন বাংলা থ্রিলার 'দ্য লুপ'। অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের কাহিনি ও পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'দ্য লুপ'। আর এই ছবিতেই বহু যুগ পরে আবারও একসঙ্গে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) এবং ইন্দ্রাণী দত্তকে (Indrani Dutta)।

পরিচালকের কথায়, 'আসলে জীবনে আমরা অনেকসময়ই লুপ কথাটা ব্যবহার করি। এর মধ্যে একটা ফিরে আসার বিষয় রয়েছে। ছবির কাহিনিতে যে রিসর্টের কথা বলা আছে তার নামও লুপ। হয়ত এখানে যারা একবার আসে, তারা বারবার ফিরে আসে এখানে। ছবিটি আদপে একটি থ্রিলার হলেও, এর মধ্যে আরও অনেক উপাদান মিশে আছে।'

'দ্য লুপ' (The Loop) ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, বরুণ চন্দ, অপ্রতীম চট্টোপাধ্যায়, কেয়া চক্রবর্তী প্রমুখকে। ছবিতে সৌম্যর চরিত্রে অভিনয় করবেন ঈশান মজুমদার। আর এই সৌম্য প্রথমবার তাঁর জন্মদিন পালন করতে বন্ধুদের সঙ্গে কলকাতা থেকে দূরের সেই রিসর্টে যায় আর সেখানে গিয়েই তাঁদের প্রত্যেকের জীবন যেন বদলে যায়।

এর আগে বাংলায় বহু ব্লকবাস্টার ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল চিরঞ্জিৎ চক্রবর্তী এবং ইন্দ্রাণী দত্তকে। 'কেঁচো খুঁড়তে কেউটে', 'সেদিন চৈত্রমাস' ইত্যাদি ছবির পর ফের জুটি বাঁধবেন তাঁরা আর তাই নিয়ে অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত জানান, 'আবার চিরঞ্জিৎদার সঙ্গে কাজ করতে পারব। আমি খুবই উত্তেজিত। আমার চরিত্রটিও এখানে বেশ ইন্টারেস্টিং। আশা করি সকলের খুবই ভাল লাগবে।' এই ছবিতে রণজয় ভট্টাচার্যের আবহসঙ্গীত, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন ঈপ্সিতা। পরিচালকের কথা থেকেই জানা যায় খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে। আশা করা যাচ্ছে ২০২৪ সালের মাঝামাঝি বড়পর্দায় মুক্তি পাবে 'দ্য লুপ' (The Loop)। 

আরও পড়ুন: Yuganayak Swami Vivekananda: ছোট্ট বিলে এবার নরেন্দ্রনাথ! নতুন মোড় নিল 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'র কাহিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget