এক্সপ্লোর

Constable Manju: অর্জুনের অপ্রিয় সত্যির সামনে দাঁড়িয়ে মঞ্জু, কোন দিকে মোড় নেবে সম্পর্ক?

Entertainment News Update: অর্জুনের বাড়িতে শুরু বিয়ের প্রস্তুতি। কিন্তু এসবে একেবারেই মন নেই অর্জুনের। মঞ্জু অর্জুনের সঙ্গে দেখা করে তাঁকে বলেন, সে কিছুতেই অর্জুনের সঙ্গে অন্য কারও বিয়ে হতে দেবে না

কলকাতা: অর্জুনের সঙ্গে নিশার বিয়ে ঠিক করে তাঁর ভাই অভিষেক। মত না থাকলেও, এই বিয়েতে রাজি হতেই হয় অর্জুনকে। কারণ, অভিষেক বলেন, এই বিয়েতে অর্জুন যদি রাজি না হয়, তাহলে অভিষেক আত্মহত্যা করবেন। ছেড়ে চলে যাবেন পরিবারের সবাইকে। সেই কথা শুনে আর শান্ত থাকতে পারেন না অর্জুন। বাধ্য হয়ে তাঁকে রাজি হতেই হয় নিশার সঙ্গে এই বিয়েতে। কিন্তু আদৌ কি টিঁকবে অর্জুনের এই বিয়ে? 

অর্জুনের বাড়িতে শুরু হয়ে যায় বিয়ের প্রস্তুতি। কিন্তু এসবে একেবারেই মন নেই অর্জুনের। অন্যদিকে, মঞ্জু অর্জুনের সঙ্গে দেখা করে তাঁকে বলেন, সে কিছুতেই অর্জুনের সঙ্গে অন্য কারও বিয়ে হতে দেবে না। কিন্তু বিয়ের দিন, মন্ডপে পৌঁছে অর্জুন জানতে পারে, মঞ্জু সেখানে নেই। বরের বেশেই বিব্রত হয়ে পড়ে অর্জুন। তবে কি সত্যি তাঁকে সাত পাকে বাঁধা পড়তে হবে নিশার সঙ্গেই! তবে সেই মুহূর্তে বাধা দেওয়ার পরিস্থিতিতে থাকে না অর্জুন। বিয়ের যাবতীয় নিয়ম চলতে থাকে। 

এরপরে পুরোহিত মন্দিরে ডাকে বধূকে। ঘোমটা দিয়ে বধূ হাজির হন মন্ডপে। কিন্তু ঘোমটা তোলার সঙ্গে সঙ্গেই অর্জুন দেখতে পান, তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন মঞ্জু। সে জানতে পেরেছে, তাঁর বাবার মৃত্যুর জন্য দায়ি অর্জুনই। খুনের মামলা এনে, অর্জুনকে গ্রেফতার করায় মঞ্জু। কিন্তু এবার? যে বাবার খুনিকে এতদিন ধরে মঞ্জু খুঁজে আসছে, তাঁর প্রেমিকই তাঁর বাবার খুনি, এ মানতে যে সময় লেগে যায় মঞ্জুর। কিন্তু ভালবাসা নাকি কর্তব্য। কাকে বেছে নেবেন মঞ্জু? সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

এই ধারাবাহিকে মঞ্জুর চরিত্রে অভিনয় করছেন দিয়া বসু (Diya Bose)। অর্জুনের চরিত্রে অভিনয় করছেন, শুভ্রজিৎ সাহা (Subhrojit Saha)। ধারাবাহিকের এই পর্ব নিয়ে মঞ্জু ওরফে দিয়া বলছেন, 'দীর্ঘদিন ধরেই মঞ্জু ওর বাবার খুনিকে খুঁজছে। কিন্তু শেষে এমনই পরিস্থিতি আসবে, যে ও যে মানুষকে এত বছর ধরে খুঁজছে, যে ওর বাবাকে খুন করেছে.. সে মঞ্জুরই প্রেমিক! এটা ওর কাছে ভীষণ ধাক্কার। যে মানুষটাকে সবসময়ে পাশে চেয়েছে মঞ্জুর চরিত্র, সেই ওর বাবার মৃত্যুর কারণ, এটা ওর কাছে ভীষণ আঘাতের।'

আরও পড়ুন: Bengali Theatre: মেলবোর্নের মাটিতে বাংলার সংস্কৃতিকে ভালবাসতে শেখাচ্ছে নাট্যদল 'ছায়ানট'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget