এক্সপ্লোর

Actor Dev on Covid19: ঘাটালের করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন দেব

ঘাটাল কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েই রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। করোনা পরিস্থিতিতে তাই ঘাটালের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন দেব। ঘাটালের করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি।

কলকাতা: ঘাটাল কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েই রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। করোনা পরিস্থিতিতে তাই ঘাটালের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন দেব। ঘাটালের করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি।

এই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের। কোন জায়গা থেকে থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।

আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লেখেন, 'ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে। খাদ্যগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।' এই পোস্টেই ৪টি ফোন নম্বর শেয়ার করেছেন তিনি। দাবি, ওই নম্বরে ফোন করে উপযুক্ত প্রমাণ বলে আবেদন করলেই করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে যাবে খাবার। সেই সঙ্গে দেব উল্লেখ করেছেন, খাবার পাওয়ার জন্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়া জরুরী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য দিয়ে এই পোস্টটি আজই শেয়ার করেছেন দেব। তাঁর এই পদক্ষেপে প্রশংসা করেছেন নেটিজেনরাও।

করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন, মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget