এক্সপ্লোর

Actor Dev on Covid19: ডেবরায় কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন দেব

কেবল রুপোলি পর্দা নয়, তিনি থাকতে চেয়েছেন মানুষের পাশে। কাজ করতে চেয়েছেন মানুষের জন্য। ফের একবার তারই প্রমাণ দিলেন দীপক অধিকারী ওরফে দেব। আজ ডেবরায় কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন তিনি। 

ডেবরা: কেবল রুপোলি পর্দা নয়, তিনি থাকতে চেয়েছেন মানুষের পাশে। কাজ করতে চেয়েছেন মানুষের জন্য। ফের একবার তারই প্রমাণ দিলেন দীপক অধিকারী ওরফে দেব। আজ ডেবরায় কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন তিনি। 

আজ ডেবরায় একটি কোভিড হাসপাতালের উদ্বোধন করেন সাংসদ। অক্সিজেন ও অন্যান্য পরিষেবা সহ এই হাসপাতালে রয়েছে বেশ কিছু বেড। করোনা আক্রান্ত হয়ে এখানে এসে সুস্থ হতে পারবেন ওই অঞ্চলের মানুষেরা। দেবের এই উদ্যোগে স্বভাবতই খুশি ডেবরাবাসী।

এই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের। কোন জায়গা থেকে থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।

সম্প্রতি রাস্তায় পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নেন দেব। তাঁর উদ্যোগেই ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোশ্যাল মিডিয়ায়  পোস্ট করে অরিজিৎ নামে এক ব্যক্তি জানান, 'নানিজী ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। খুব তাড়াতাড়ি তাঁর অস্ত্রোপচারও করা হবে।' সেইসঙ্গে এই সমস্ত উদ্যোগ নেওয়ার জন্য দেবকে ধন্যবাদ জানান তিনি। তাঁর পোস্ট থেকেই জানা যায়, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন দেব স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের এই পোস্টটি শেয়ার করে ওই বৃদ্ধার সুস্থতা কামনাও করেছেন দেবও। অরিজিৎই এই বৃদ্ধাকে গতবছর আমফানের সময় বাঁচিয়েছিলেন।

করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন, মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rakhi Sawant on Salman Khan: সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..
সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..
Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget