এক্সপ্লোর

'ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা লকডাউনের সময় কাজে লাগছে': মনীষা কৈরালা

করোনা আবহে মুম্বইয়ে নিজের বাড়িতে বন্দি হয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ভাগ করে নিলেন তাঁর লকডাউনের রোজনামচা। বললেন বিভিন্ন মানসিক পরিবর্তনের কথাও।

  'ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছে লকডাউন': মনীষা কৈরালা মুম্বই: কোভিড ১৯ -এর সঙ্গে লড়ছে গোটা দুনিয়া, পিছিয়ে নেই ভারতও। ঘরবন্দি রয়েছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।মুম্বইয়ে নিজের বাড়িতে বন্দি হয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ভাগ করে নিলেন তাঁর লকডাউনের রোজনামচা। বললেন বিভিন্ন মানসিক পরিবর্তনের কথাও। সম্প্রতি একটি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মনীষার ছবি 'মসকা'। আপাতত করোনা আবহে নিয়ম মেনে ঘরবন্দি রয়েছেন তিনি। জানালেন, রোজ নিয়ম করে সিনেমা দেখছেন। শেষ করে ফেলেছেন 'দ্য ক্রাউন', 'সেক্রেট গেমস'-এর মতো বিভিন্ন নামী ওয়েব সিরিজ। সম্প্রতি 'বদলা' ছবিতে তাপসী পান্নুর অভিনয় মুগ্ধ করেছে নায়িকাকে। কেবল সিনেমা নয়, বাগান করার শখ রয়েছে মনীষার। নিজের ছাদের ছোট্ট বাগানেই দিনের বেশীরভাগ সময় কাটিয়ে দিচ্ছেন তিনি। বললেন, 'লকডাউনের ফলে দূষণ কমে গেছে। মুম্বইতে অনেক চড়াই পাখি দেখা যাচ্ছে। সেদিনই আমি দেখলাম আমার বাগানে দুটো চড়াই বাসা বাঁধছে। আমি বাড়িতে থাকলে হামেশাই বাগানে শুয়ে আকাশ দেখে সময় কাটাই।' মার্চের প্রথমদিক অবধিও কাজ করেছেন মনীষা। তাই করোনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে আতঙ্কিত হয়েছিলেন। বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন বলে চিকিৎসকদের পরামর্শও নিয়েছিলেন। বলেন, 'আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ এটা কেবল আমার শরীরের বিষয় নয়, আমার আশেপাশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই মারণ ভাইরাস। আমার চিকিৎসক বন্ধুরা আমায় বলেন অযথা আতঙ্কিত না হতে।' একটা সময় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মনীষা। সেময় দীর্ঘদিন গৃহবন্দি থাকতে হয়েছিল তাঁকে। লকডাউন নাকি সেই সময়ের কথাই ফের মনে করিয়ে দিচ্ছে, জানান মনীষা। বলেন, 'তখন পরিস্থিতি আরও কঠিন ছিল। আমি জানতাম না ওষুধ কাজ করবে কিনা। প্রায় ৬ মাস অর্থাৎ এর চেয়ে অনেক বেশী সময়ে আমায় চিকিৎসাধীন ও বন্দি থাকতে হয়েছিল। তারপর ৩ বছর ধরে অনেক বিধিনিষেধ পালন করতে হয়েছিল। আমি কেবল আজকের দিনটাই দেখি, আগামীকালটা নয়।' ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সেই অভিজ্ঞতাই লকডাউনের কঠিন সময় কাটাতে মানসিকভাবে সাহস যোগাচ্ছে, উপলব্ধি মনীষার। বাড়িতে নিয়মিত যোগাসন ও শরীরচর্চা করে শরীর ও মনকে তাজা রাখছেন মনীষা। শ্যুটিং না থাকলে বাড়ির বাইরে তেমন যান না তিনি। তাই লকডাউন তাঁর রোজনামচায় তেমন প্রভাব ফেলছে না বলেই জানান মনীষা। অবসরে ছবিও আঁকছেন নায়িকা। আর পরিবারের সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিয়ে মণীষার বার্তা, 'বহু বছর কেবল একটা ঘরের মধ্যে বন্দি থেকেছেন ম্যান্ডেলা। আমাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। ভয় বা বিরক্তি আসলেও এখন বাড়ির ভিতরে থাকা প্রত্যেকের পক্ষে ভীষণ জরুরী।'

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget