এক্সপ্লোর

Debshankar Haldar: লক্ষ্মী কাকিমা বিশ্বাস জোগাবে, আপনি পারেন, আপনিই পারবেন

বড়পর্দা, ছোটপর্দা হোক বা মঞ্চ, বিনোদনের প্রত্যেক মাধ্যমেই অবাধ যাতায়াত তাঁর। তবে মঞ্চকে প্রাধান্য দিয়েই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। প্রায় ১ দশক পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা।

কলকাতা: বড়পর্দা, ছোটপর্দা হোক বা মঞ্চ, বিনোদনের প্রত্যেক মাধ্যমেই অবাধ যাতায়াত তাঁর। তবে মঞ্চকে প্রাধান্য দিয়েই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। প্রায় ১ দশক পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর হাত ধরে ১১ বছর পরে ছোটপর্দায় ফিরছেন দেবশঙ্কর হালদার (Debshankar Haldar)। 

ধারাবাহিকে অপরাজিতা আঢ্যের স্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি। দেবশঙ্কর বলছেন, 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' আমাদের ঘরেরই গল্প। অনেকেরই হয়তো মনে হবে, তাঁরা নিজেরাই এই চরিত্রটা ছিলেন বা হয়ে উঠতে চান। আম বাঙালির ঘরের মধ্যে আমরা যে কথা, যে গান শুনতে পাই সেই চরিত্রগুলোকেই তুলে আনবে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। তিনি সংসারও সামলান আবার মুদিখানার দোকানও চালান। একজন পুরুষের কাজ যে একজন নারী করতে পারেন, সেই বিশ্বাস আপনাদের সবার আছে। আর সেই বিশ্বাসকেই আরও জোরদার করতে পর্দায় আসছেন 'লক্ষ্মী কাকিমা'। এখানে কোথাও যেন আপনাকেই বলা হচ্ছে আপনি পারেন, আপনি পারেন, আপনিই পারবেন। আমি লক্ষ্মীর স্বামীর চরিত্রে অভিনয় করছি। স্বামীর সঙ্গে লক্ষ্মীর সম্পর্কে অনেকগুলো স্তর আছে। অভিনেতা হিসেবে অপরাজিতার সঙ্গে অভিনয় করে আমার দারুণ মজা লাগছে। লক্ষ্মীকাকিমা ইতিমধ্যেই সুপারস্টার।'

আরও পড়ুন: Bhishma Guhathakurta Death: প্রয়াত 'গণশত্রু', 'শাখাপ্রশাখা'-র অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

দীর্ঘ ১১ বছর পরে ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন কেন? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে দেবশঙ্কর বলছেন, 'একটা দীর্ঘ সময় ধরে আমি ধারাবাহিকে কাজ করেছি। তবে অভিনয় জগতে থিয়েটারকে চিরকালই প্রাধান্য দিয়েছি বেশি। এখনও তাইই করব। একটা সময় মনে হত ছোটপর্দা আর থিয়েটার, দুটো কাজ একসঙ্গে চালাতে পারব না। দুটো জায়গায় কাজ করার ধরণ আলাদা। সময় আর মনকে তাল মেলাতে পারব কি না বুঝতে পারিনি। তাই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলাম। আগেও বহুবার ছোটপর্দায় কাজ করার অফার এসেছে। তখন পুরোদমে থিয়েটারের কাজ চলত বলেই রাজি হইনি। লকডাউনের সময় থিয়েটার বন্ধ ছিল বহুদিন। তখন চ্যানেলের তরফ থেকে এই 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর অফার আসে। গল্পটা শুনে ভালো লেগেছিল তাই রাজি হয়ে যাই। ছোটপর্দা নিয়ে আমার কখনও কোনও ছুঁৎমার্গ ছিল না, এখনও নেই। তবে এখন আবার আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে থিয়েটারের জগত। ওখানেই বেশি সময় দেব। সঙ্গে ছোটপর্দার কাজও থাকবে। '

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget