এক্সপ্লোর

Deepika Padukone: অম্বানিদের অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হয়েও নাচের মঞ্চে দীপিকা, খেললেন ডান্ডিয়াও!

Deepika Padukone at Ambani's Wedding: অম্বানিদের অনুষ্ঠান মানেই তো নাচ-গানের জমাটি আসর। মঞ্চে তৈরি হয় এক একটা মুহূর্ত

কলকাতা: তিনি যে অন্তঃসত্ত্বা, সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগেই। সন্তান আসার সম্ভাব্য মাসের কথাও জানিয়েছিলেন। তবে জামনগরে যে রাজকীয় অনুষ্ঠানে হাজির থেকেছে গোটা বলিউড, অন্তঃসত্ত্বা হয়েও সেখানে গেলেন তিনি। আনন্দ করলেন জমিয়ে। কিন্তু এমন কি করে ফেললেন বলিউডের এই নায়িকা, যেখানে সবাই চিন্তিত হয়ে পড়লেন তাঁর স্বাস্থ্য নিয়ে? 

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কানাঘুষো ছিলই। শেষমেষ নিজেই সোশ্যাল মিডিয়ায় রণবীর সিংহ (Ranveer Singh) ও তিনি পোস্ট করে জানান, বাবা-মা হতে চলেছেন তাঁরা। সেপ্টেম্বরে তাঁদের সন্তান আসতে চলেছে। এই খবর ঘোষণার মাত্র কয়েকদিন পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ও রণবীরের নতুন ছবি পোস্ট করেন দীপিকা। উপলক্ষ্য ছিল, জামনগরে অম্বানি পরিবারের আমন্ত্রণ। ১ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে চলছে অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)-এর প্রাক-বিবাহ অনুষ্ঠান। আর সেখানে হাজির ছিল গোটা বলিউড। সবার সঙ্গে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহও।

অম্বানিদের অনুষ্ঠান মানেই তো নাচ-গানের জমাটি আসর। মঞ্চে তৈরি হয় এক একটা মুহূর্ত। তা সে, ৩ খানের (শাহরুখ খান, সলমন খান, আমির খান) সঙ্গে একসঙ্গে পা মেলানোই হোক বা মুকেশ অম্বানি (Mukesh Ambani) ও নীতা অম্বানির (Neeta Ambani)-র 'পেয়ার হুয়া ইকরার হুয়া'-র ছন্দে নাচ... মঞ্চ জমে ওঠে আনন্দে, উচ্ছ্বাসে। সেই মঞ্চে, অন্তঃসত্ত্বা হয়েও নাচ করলেন দীপিকা! সেই ভিডিও ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীরা। 

সন্তানের আগমনের যে সময় দীপিকা জানিয়েছিলেন, সেই হিসেবে দীপিকা ৩ মাসের অন্তঃসত্ত্বা। যে ছবি তিনি পোস্ট করেছিলেন, সেখানে এখনও স্পষ্ট নয় তাঁর বেবি বাম্প। তবে মঞ্চে নাচ করলেও, দীপিকা নিজের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রাখলেন। মঞ্চে উঠলেন রণবীরের হাত ধরে.. নাচ করলেও, করলেন না শারীরিক কোনও কসরত। কেবল হাত নাড়িয়ে সঙ্গত করলেন রণবীরের সঙ্গে। রণবীরও আগলে রইলেন দীপিকাকে। তাঁকে হাত ধরে মঞ্চ থেকে নামালেন ও ওঠালেন।

শুধু তাই নয়.. এদিনের অনুষ্ঠানে ডান্ডিয়া নাচেরও আয়োজন করা হয়েছিল। দীপিকা তাতে অংশগ্রহণ করলেন শুধুমাত্র রণবীরের সঙ্গে। ঘুরলেন না বা পাও মেলালেন না, কেবল হাতে লাঠি নিয়েই তাল দিলেন ডান্ডিয়ায়। অর্থাৎ সন্তান আসতে অনেকটা সময় বাকি থাকলেও, দীপিকা নজর রাখছেন, সতর্ক থাকছেন নিজের স্বাস্থ্যের দিকে। 

আরও পড়ুন: Pawan Singh: মহিলাদের অসম্মানের অভিযোগ, সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন, কালই প্রার্থী করে BJP

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget