এক্সপ্লোর

Deepika Padukone: মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা, মুখ দেখা গেল একরত্তির?

Deepika Padukone News: সোশ্যাল মিডিয়ায় এখন জন্মের পরে সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর। এই পথে প্রথম হেঁটেছিলেন অনুষ্কা শর্মা

কলকাতা: কন্যাসন্তানের জন্ম নেওয়ার পরে এই প্রথম। এই প্রথম কন্যাসন্তানকে নিয়ে জনসমক্ষে এলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কোলে রইল একরত্তি 'দুয়া পাড়ুকোন সিংহ'। তবে মুখ কী দেখা গেল কন্যার?

সোশ্যাল মিডিয়ায় এখন জন্মের পরে সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর। এই পথে প্রথম হেঁটেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভামিকার জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। এখনও পর্যন্ত ভামিকা আর পুত্র অকায়কে পাপারাৎজিদের থেকে দূরেই রেখেছেন তাঁরা। আর এবার দীপিকা পাড়ুকোনে। জন্মের পরেই কন্যাসন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। জন্মের বেশ কিছুদিন পরে, যখন খুদের নাম ঠিক হয়, সেই নাম জানানোর জন্য দীপিকা শেয়ার করে নিয়েছিলেন একরত্তির দুটি পায়ের ছবি। লাল মখমলের বাঁধনি কাপড়ের ওপর শোয়ানো সেই পায়ে জড়ির কাজ করা পাজামা পরানো ছিল। দীপিকা মেয়ের নাম রেখেছেন দুয়া। হিন্দিতে 'দুয়া' শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। মেয়ে যে তাঁদের কাছে আশীর্বাদের মতোই, সেই বার্তা দিতেই এই নাম রেখেছেন দীপিকা। 

আর আজ, দীপিকা প্রকাশ্যে আনলেন একরত্তি দুয়াকে। তবে দেখা গেল না মেয়ের মুখ। দীপিকার বুকে মাথা দিয়ে শুয়ে রইল পোশাকে মোড়া একরত্তি। গাড়ির মধ্যেই তাঁকে কোলে নিয়ে বসেছিলেন দীপিকা। গাড়ি থেকে নামার পরে কোনও পাপারাৎজিই দুয়ার ছবি তুলতে পারেনি। তবে দীপিকা যে মেয়েকে নিয়ে জন্মের পরে প্রথম বাইরে এলেন, সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেকআপ বিহীন দিপীকা কিন্তু একইরকম সুন্দরী।

মেয়ে হওয়ার পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা ও রণবীর। শোনা যাচ্ছে, দিপীকা তাঁর কন্যার জন্য কোনও ন্যানি রাখেননি। নিজের হাতেই নাকি মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। সন্তানকে নিয়ে ঘরে আসার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের বায়ো বদলে ফেলেছিলেন দীপিকা। সেখানে লেখা ছিল, 'খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।' বোঝাই যাচ্ছে, দীপিকা নিজের হাতেই সন্তানের সমস্ত কাজ করছেন। 


Deepika Padukone: মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা, মুখ দেখা গেল একরত্তির?

 

আরও পড়ুন: Bohurupi: বহুরূপীতে আবিরের চরিত্র সুমন্ত ঘোষাল বাস্তবে কে? প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ-নন্দিতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget