এক্সপ্লোর

Bollywood News: লালঝুটি কাকাতুয়া…দীপাবলিতে মেয়ে দুয়াকে সামনে আনলেন দীপিকা-রণবীর, একরত্তি ঠিক কার মতো?

Dua Padukone Singh First Picture: দীপিকা ও রণবীরের মেয়েকে দেখার আশায় কার্যতই হাপিত্যেশ করে বসেছিলেন তাঁদের অনুরাগীরা।

মুম্বই: আলোর উৎসবে ‘আলোকময়’ আবির্ভাব। দীপাবলিতে মেয়ের চেহারা প্রকাশ করলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ছোট্ট দুয়াকে সকলের সামনে নিয়ে এলেন তারকা দম্পতি। দীপাবলির শুভেচ্ছা জানালেন সকলকে। (Dua Padukone Singh First Picture)

দীপিকা ও রণবীরের মেয়েকে দেখার আশায় কার্যতই হাপিত্যেশ করে বসেছিলেন তাঁদের অনুরাগীরা। কিন্তু এতদিন একরত্তিকে সামনে আনেননি তাঁরা। বরং লুকিয়ে ছবি তোলার চেষ্টা হলে, মেয়েকে আড়াল করতেই দেখা যায় তাঁদের। তবে এবার অপেক্ষার শেষ হল। (Bollywood News)

দীপাবলি উপলক্ষে গোটা দেশ যখন মাতোয়ারা, সেই সময় মঙ্গলবার অপেক্ষার অবসান ঘটালেন দীপিকা ও রণবীর। সোশ্যাল মিডিয়ায় একরত্তিকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেছেন তিনি। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনজনে মিলে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

দীপিকা ও রণবীর যে ছবি প্রকাশ করেছেন, তাতে ভারতীয় পোশাকে ধরা দিয়েছেন ত্রয়ী। রণবীর অফ হোয়াইট কুর্তা ও কোট পরলেও, দীপিকা এবং দুয়ার পরনে রয়েছে লাল। ভারী সোনার গয়না পরেছেন দীপিকা। ছোট্ট দুয়ার মাথায় ঝুটি বাঁধা। কপালে ছোট্ট টিপ। মা-বাবার কোলে কখনও আহ্লাদী দুয়া, কখনও আবার ভক্তিভাবে হাতজোড় করে রয়েছে।

ছোট্ট দুয়ার দেখা পেয়ে উচ্ছ্বসিত দীপিকা এবং রণবীরের অনুরাগীরা। সোশ্য়াল মিডিয়ায় একরত্তিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। বলিউডের অন্য তারকারও মিষ্টি মেয়ে দুয়াকে দেখে আপ্লুত। 

২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ইতালির লেক কোমোয় বিয়ে সারেন তাঁরা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে দুয়া। তার পর এই প্রথম একরত্তির দর্শন পাওয়া গেল। দুয়ার পুরো নাম দুয়া পাড়ুকোন সিংহ। মা-বাবা দু'জনের পদবীই রয়েছে।

দুয়াকে গোড়া থেকেই আড়াল করে আসছিলেন দীপিকা ও রণবীর। বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা থাকত দুয়ার জন্য। তার ফাঁকেও সম্প্রতি দূর থেকে দুয়ার ভিডিও তুলে সোশ্য়াল মিডিয়ায় ফাঁস করে দেন কেউ। সেই ভিডিও-তে রীতিমতো রুষ্ট হতে দেখা যায় দীপিকাকে। কেন ক্যামেরা তাক করে আছেন, তা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। যদিও সেই ভিডিও এতটাই অস্পষ্ট ছিল, দুয়ার মুখ বোঝা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget