এক্সপ্লোর

Deepika Padukone: কন্যাসন্তানকে নিয়েই কাটছে সময়.. মাতৃত্বকালীন ছুটি নিয়ে সাহসী সিদ্ধান্ত দীপিকার

Deepika Padukone on her Baby Girl: শোনা যাচ্ছে, দীপিকা তাঁর একরত্তি সন্তানের জন্য কোনও ন্যানি রাখেননি। নিজের হাতেই সন্তানকে বড় করতে চান তিনি। তাকে খাওয়ানো থেকে শুরু করে সব নিজের হাতে করছেন দীপিকা

কলকাতা: সদ্য মা হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কোলে এসেছে কন্যাসন্তান। অনেকেই অপেক্ষায়, কবে আবার কাজে ফিরবেন দীপিকা পাড়ুকোন? তবে শোনা যাচ্ছে, এখনই নাকি কাজে ফিরবেন না দীপিকা। আলিয়া ভট্ট (Alia Bhatt) বা অন্যান্য অভিনেত্রীদের মতো সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে না ফিরে, একটা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন দীপিকা। যদিও তাঁর হাতে একাধিক ছবির কাজ রয়েছে। বাকি পড়ে রয়েছে 'সিংঘম এগেন' ছবির শ্যুটিংও। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবিতেই অভিনয় করেছিলেন দীপিকা। তবে এখনই নাকি সেটে দেখা যাবে না তাঁকে। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh)-ও। 

শোনা যাচ্ছে, দীপিকা তাঁর একরত্তি সন্তানের জন্য কোনও ন্যানি রাখেননি। নিজের হাতেই সন্তানকে বড় করতে চান তিনি। তাকে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কাজই নিজের হাতে করছেন দীপিকা। অনেকেই এই কথা জানেন যে দীপিকা পরিবার ভালবাসেন। রণবীর সিংহের পরিবারের সঙ্গেও দীপিকার ভীষণ ভাল সম্পর্ক। দীপিকা চেয়েছিলেন একটি নির্দিষ্ট সময়ে তিনি মা হবেন। কেরিয়ারের কারণে কখনোই নিজের পরিবারকে অবহেলা করেননি তিনি। আর যখন কোলে এসেছে সন্তান, তখন দীপিকা সবার আগে রাখতে চান সেই সন্তানকেই। একরত্তি মেয়েই এখন তাঁর কাছে প্রাধান্য। 

আরও পড়ুন: Ranjit Mallick on Durga Puja: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক-কোয়েলদের বাড়ির দরজা

শোনা যাচ্ছে, দীপিকা মেয়ে একটু বড় হয়ে যাওয়ার পরেই কাজে যোগ দেবেন। কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি, তবে এই কথাও স্পষ্ট করে দিয়েছেন, সন্তানের জন্য কখনোই ক্যামেরা থেকে দূরে সরে যাবেন না তিনি। মেয়ে একটু বড় হয়ে গেলেই কাজে ফিরবেন দীপিকা। সেই সময়ে যে কোনও চরিত্রেই অভিনয় করতে আগের মতোই প্রস্তুত থাকবেন তিনি। তবে এই সময়ে নিজেকে ও নিজের পরিবারকে একটু সময় দিতে চান তিনি। আজ দীপিকা ও রণবীরের বাড়িতে গিয়েছিলেন দীপিকা ও রণবীরের বাবা-মা। একরত্তির সঙ্গে দেখা করতেই এসেছিলেন তাঁরা। 

অন্যদিকে কন্যা জন্মের পরে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন দীপিকা। এর আগে 'মন্নত'-এর পাশে রণবীর ও দীপিকা মিলিতভাবে একটি বাংলো কিনেছিলেন। তবে নতুন এই অ্যাপার্টমেন্ট দীপিকা কিনেছেন নিজের টাকাতেই। মা হওয়ার পরে এটাই তাঁর প্রথম বড় লগ্নি। 

আরও পড়ুন: Shreya and Anupam: ৬ মাসের চেষ্টায় অবশেষে শ্রেয়ার সঙ্গে কাজ করলেন অনুপম, তৈরি হল নতুন কোন গান?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget