এক্সপ্লোর

Dev-Rukmini: তুষারপাত, গরম চা আর অবসরযাপন... কাচের ওপার থেকে দেবকে ফ্রেমবন্দি করলেন রুক্মিণী?

Tollywood Update: আপাতত কাজের ব্যস্ততা সরিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন দেব। অন্যদিকে, রুক্মিণীর সোশ্যাল মিডিয়ার পাতাও ভরছে ছুটি কাটানোর ছবিতে

কলকাতা: চারিদিকে সাদা বরফের চাদর.. আর তারমধ্য়ে দাঁড়িয়েই তুষারপাত উপভোগ করছেন পর্দার 'বাঘাযতীন' (Baghajatin) ওরফে দেব। সোশ্যাল মিডিয়ায় নায়ক সেই ছবি শেয়ার করলেই সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্স ভরল মুগ্ধ মন্তব্যে। প্রশংসায় ভরালেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা। আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)? কাচের ওপারে দাঁড়িয়ে দেবের সেই বরফকে উপভোগ করার ছবি কি ফ্রেমবন্দি করলেন তিনিই?

আপাতত কাজের ব্যস্ততা সরিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন দেব। অন্যদিকে, রুক্মিণীর সোশ্যাল মিডিয়ার পাতাও ভরছে ছুটি কাটানোর ছবিতে। কখনও সাদা বরফ দেখতে দেখতে গরম চায়ে চুমুক, কখনও প্রাসাদের সৌন্দর্য্য়ে হারিয়ে যাওয়া, কখনও আবার বিদেশের রাস্তায় মজা... একসঙ্গে ছবি না দিলেও অনুরাগীরা অনুমান করে নিচ্ছেন, একসঙ্গেই ছুটি কাটাতে গিয়েছেন নায়ক নায়িকা। একসঙ্গে কোয়ালিটি টাইম সামাজিক মাধ্যমে সাধারণত সফরের ছবি একসঙ্গে শেয়ার করে নেন না টলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি। 

তাঁদের সম্পর্কের কথা এখন টলিউডের 'ওপেন সিক্রেট'। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে লুকোচুরিও করেননি দেব-রুক্মিণী। তবে সোশ্যাল মিডিয়ায় কোনও সফরের ছবি একসঙ্গে শেয়ার করে নিতে নারাজ তাঁরা দুজনেই। দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেই ছবি দেখেই বোঝা যাচ্ছিল.. সফরে গিয়েছেন তিনি। তবে এই ছুটি কাটানোর ডেস্টিনেশন কোথায়... তা নিয়ে কিছুই লেখা নেই অভিনেতার ছবির ক্যাপশনে।

অন্যদিকে, রুক্মিণীর ছবিতেও দেখা মিলেছে সমুদ্র, তুষারপাত ও বিদেশের রাস্তাঘাটের। সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়াও রুক্মিণী একটি রিল শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা গেল... নীল জলরাশির ধারে বসে রয়েছেন তিনি। তবে একসঙ্গে কোনও ছবি তো নেই বটেই.. নায়ক নায়িকা যে কোথায়... সে বিষয়ে জানা নেই কারও। সদ্য নিজের নতুন ছবি 'প্রধান' -এর শ্যুটিং শেষ করেছেন দেব। আপাতত চলছে পোস্ট প্রোডাকশেনর কাজ। এর ফাঁকেই ছোট্ট ছুটি নিয়েছেন নায়ক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Parambrata Marriage: পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে হাজির তত্ত্ব, নতুন জীবন শুরু পিয়ার সঙ্গে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget