এক্সপ্লোর

Dev- Anirban-Srijit: ব্যোমকেশের ট্রেলার মুক্তিতে আরেক ব্যোমকেশ! অনির্বাণ-সৃজিতকে আলিঙ্গন করে দেব বললেন, 'দ্বন্দ্ব নয়, আমরা পরিবার'

Byomkesh Trailer: সবাইকে চমকে দিয়ে অভিনব পরিকল্পনা দেবের। পর্দার ব্যোমকেশের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির থাকলেন ওয়েব সিরিজের ব্যোমকেশও!

কলকাতা: কোথায় দ্বৈরথ, কোথায় রেশারেশি! ব্যোমকেশের ছবির ট্রেলার লঞ্চে হাজির রইলেন ব্যোমকেশই! আজ মুক্তি পেল বিরসা দাশগুপ্ত (Birsa Dashgupta) পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির রইলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও সোহিনী সরকার (Sohini Sarkar)!

বিষয়টা একটু গুলিয়ে যাচ্ছে কি? যাওয়াই স্বাভাবিক। অনির্বাণ ও সোহিনী ওয়েব সিরিজের ব্যোমকেশ ও সত্যবতী। বিরসা পরিচালিত ছবিতে তো মুখ্যভূমিকায় থাকছেন দেব, রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। তাহলে? সবাইকে চমকে দিয়ে অভিনব পরিকল্পনা দেবের। পর্দার ব্যোমকেশের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির থাকলেন ওয়েব সিরিজের ব্যোমকেশও!

পর্দা ও ওয়েব সিরিজে ব্যোমকেশকে নিয়ে আসছে একই গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' গল্প অবলম্বনে একদিকে ওয়েব সিরিজ তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়, অন্যদিকে সিনেমা তৈরি করেছেন বিরসা। আর সেই ছবি ও ওয়েব সিরিজের মুক্তির দিনও ছিল এক। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। অনেকেই মনে করেছিলেন, প্রযোজনা সংস্থা, অভিনেতা ও পরিচালকদের রেশারেশির সিদ্ধান্তই এটা। তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী, সৃজিতের ওয়ের সিরিজ মুক্তির দিন পিছিয়েছে। 

আর আজ, পর্দার ব্যোমকেশের ট্রেলার লঞ্চে হাজির থাকলেন, ওয়েব সিরিজের টিম ব্যোমকেশ। সবাইকে চমকে দিয়ে মঞ্চে যখন অনির্বাণ, সোহিনী ও সৃজিত এলেন, তখন সবাই ফেটে পড়ে উচ্ছ্বাসে। এরপর দেব এসে প্রথমেই করজোড়ে, মাথা নত করে অনির্বাণ, সৃজিত ও সোহিনীকে ধন্যবাদ জানালেন, শ্যুটিং ছেড়ে এখানে আসার জন্য। তারপরে বললেন, 'যখন থেকে ব্যোমকেশের ওয়েব সিরিজ ও সিনেমার ঘোষণা হয়েছে, তখন থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বিতর্ক হয়েছে। আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। কারণ আমার বিশ্বাস, বিতর্ক আখেরে যে কোনও শিল্পের ক্ষতিই করে। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, এটুকু প্রমাণ করতেই এই পদক্ষেপ। আমি চাই, ব্যোমকেশ একদিকে ওয়েব সিরিজের সমস্ত রেকর্ড ভেঙে দিক, অন্যদিকে পর্দার ব্যোমকেশও ব্যবসা করুক। যে তর্ক-বিতর্ক হচ্ছিল... তার একটা সত্যি ছবি দর্শকদের সামনে তুলে ধরা উচিত ছিল। সেই জন্যই এই উদ্যোগ। এটুকুই বলার যে আমাদের মধ্যে কোনও বিতর্ক নেই, আমরা সবাই একটা পরিবার। আমরা সবাই বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির জন্যই কাজ করব।'

এরপরে মুক্তি পায় ছবির ট্রেলার। আর সেই ট্রেলারে পছন্দ বা অপছন্দ যাই হোক না কেন... বিতর্ক থামানোর জন্য দেবের এই অভিনব পন্থা দর্শকদের মনে থেকে যাবে অনেকদিন। 

আরও পড়ুন: Bengali Film: শর্মিষ্ঠা দেবের নতুন ছবি 'মাস্টারমাইন্ড'-এ জুটি বাঁধলেন সৌরভ-দর্শনা, কবে ছবি মুক্তি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget