এক্সপ্লোর

Dev: নতুন বছরে দেবের 'টনিক'! পুরনো জুটি বলবে আরও একটা নতুন গল্প

Dev New Film: 'টনিক' এর প্রসঙ্গ উঠলেই দেব ছাড়াও আরও একজনের কথা বলতে হয়। তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দেব ঘোষণা করলেন 'টনিক ২' আসছে, দর্শকদের মন ছুঁয়েছিল আগের ছবি।
  • 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' সিনেমার মুক্তির দিন জানালেন দেব।
  • বাস্তবের নায়ক করিমুল হকের জীবন নিয়ে আসছে সিনেমা।
  • পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের রসায়ন কি দেখা যাবে ছবিতে?

কলকাতা: নতুন বছরে জোড়া ঘোষণা দেবের (Dev)। বছর শেষে মুক্তি পেয়েছে 'প্রজাপতি ২' (Projapoti 2)। প্রেক্ষাগৃহে এখনও দুর্দান্ত ইনিংস সেই সিনেমার। ইতিমধ্যেই বছর শেষে, নিজের ৫০তম সিনেমা, 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র কথা ঘোষণা করেছেন দেব। আজ বছরের শুরুতে ঘোষণা করলেন 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র মুক্তির দিন। পাশাপাশি দিলেন নতুন সিনেমার খবর ও।  আসছে 'টনিক'-এর সিক্যুয়াল, 'টনিক ২' (Tonic 2)। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন দেব। অভিজিৎ সেনের পরিচালনায় ২০২১ সালে মুক্তি পেয়েছিল 'টনিক'। বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল এই সিনেমা, দর্শকদের ভীষণ মনেও ধরেছিল। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে বারে বারে দেবের কথায় উঠে এসেছে, 'টনিক'-এর প্রসঙ্গ। আর এবার, সেই সিনেমারই সিক্যুয়াল নিয়ে আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা। 

'টনিক' এর প্রসঙ্গ উঠলেই দেব ছাড়াও আরও একজনের কথা বলতে হয়। তিনি পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay)। 'টনিক' ছবিতে দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের রসায়ন দর্শকের মন কেড়ে নিয়েছিল। দেব যে টিজার প্রকাশ্যে এনেছেন, সেখানে ইঙ্গিত দিয়েছেন যে, সঙ্গে থাকবে 'কাকা'। এরপর থেকেই অনুরাগীদের প্রশ্ন, তাহলে কী এই ছবিতেও দেবের সঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়েরপ সেই মন ভাল করা রসায়ন? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা বজায় রেখেছেন নায়ক আর পরিচালক। তবে এই সিনেমার ঘোষণা হয়েছে মাত্র। এখনও শ্যুটিং শুরু হতে ঢের দেরি। ছবি নিয়ে যাবতীয় তথ্য ক্রমশ প্রকাশ্যে আসবে বলেই আশা অনুরাগীদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

এর আগে, ২৫ ডিসেম্বরই নিজের নতুন সিনেমার ঘোষণা করেছিলেন দেব।  বাস্তব জীবনের এক নায়কের গল্প এবার পর্দায় তুলে নিয়ে আসবেন দেব । পদ্মশ্রী করিমুল হকের জীবনে গল্প অনেকেরই জানা । অ্যাম্বুল্যান্সের অভাবে প্রয়াত হয়েছিলেন তাঁর মা । সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের মানুষেরা । তারপরেই করিমুল নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেন, গ্রামের কেউ যেন অ্যাম্বুল্যান্সের অভাবে মারা না যান । বাইকে করেই অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি প্রাণ বাঁচিয়েছেন হাজার হাজার মানুষের । বাস্তবের সেই নায়ককে নিয়েই দেবের নতুন সিনেমা ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget