এক্সপ্লোর

Dev on Politics: কাউকে রেফার করিনি কখনও, দলের সাংগঠনিক কাজে নাক গলাই না: দেব

Dev on Politics: এদিন নিজের রাজনৈতিক অবস্থান ফের একবার দ্বর্থ্যহীন ভাষার স্পষ্ট করে দেন দেব। জানান, তিনি লড়বেন আগামী লোকসভা নির্বাচনে

কলকাতা: তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির। আঙুল তুলেছেন তাঁরই ইন্ডাস্ট্রির সহকর্মী। তবে চিরকালই দুর্নীতির প্রশ্নে সোজাসাপ্টা জবাব দিয়ে এসেছেন তিনি। অন্যথা হল না এদিনও। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-র সঙ্গে বৈঠকের কথা বলতে গিয়ে তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)-এর কথায় উঠে এল দুর্নীতি প্রসঙ্গ। 

এদিন নিজের রাজনৈতিক অবস্থান ফের একবার দ্বর্থ্যহীন ভাষার স্পষ্ট করে দেন দেব। জানান, তিনি লড়বেন আগামী লোকসভা নির্বাচনে। সেই সঙ্গে তাঁর কথায় উঠে আসে দুর্নীতির কথাও। এদিন দেব বলেন, 'আমায় জড়িয়ে দুর্নীতির কথা যে কেউ বলতেই পারেন। তবে আমি ইতিমধ্যেই তো তার উত্তর দিয়েছি। এখানে সমস্ত তদন্ত আধিকারীকরা আছেন। প্রমাণ দেখান। আমি ৩ বছর ধরে একই কথা বলছি। যারা চোর নয়, তাদেরকে প্রমাণ দিতে হয় তারা চোর নয় কেন। অথচ যাঁরা চুরি করছেন, দলবদল করছেন, ক্যামেরায় ধরা পড়ছেন, তাঁদেরকে কিছু প্রমাণ দিতে হয় না। তাঁরা ঠিক দাঁড়িয়ে ভোট চেয়ে নিয়ে চলে যান। আমি অনেকদিন চুপ করে ছিলাম। আমি রাজনীতির মধ্যে একটা অন্য পন্থা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম কাউকে দোষারোপ করব না। কিন্তু আমায় ভালবাসার, বিশ্বাস করার মানুষ অনেক রয়েছেন। তাঁদের জন্যই আমায় মুখ খুলতে হল। ভারতে প্রথম যে নির্বাচনে যে দল দাঁড়িয়েছিল, তাঁরাই প্রথম কথা দিয়েছিল 'রোটি -কাপড়া-মকান' (খাদ্য-বস্ত্র-বাসস্থান)-এর। এত বছর ধরে এখনও তো রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে এই কথাই দেয়। অর্থাৎ ৭৫-৭৬ বছরেও তেমন কিছু বদলায়নি রাজনীতির। এখন চুরি করার কথা বলা হয়.. আওয়াজ বেশি কাজ কম হয়। আমি এই দোষারোপের রাজনীতিতে বিশ্বাস করি না।'

এদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে দেব বলেন, 'সাংসদ হিসেবে নিজেকে ১০-এ শূন্য দেব। অনেক কিছু শেখার আছে। আমার দায়িত্ব ঘাটালের ১৮ লক্ষ মানুষকে ভাল রাখার। সেটা খুব কঠিন। যেদিন এটা আমি করতে পারব সেদিন না হয় নিজেকে ২ বা ৩ নম্বর দেব। ততদিন, প্রত্যেকদিন শিখছি মানুষকে ভাল রাখার।' দেব আরও বলেন, '১০ বছরে আমি দলের কোনও সাংগঠনিক কাজে মতামত দিইনি। আজকেও বললাম, আমায় এর মধ্যে ঢুকিও না। আজ পর্যন্ত ঘাটালে কেউ বলুক যে আমি কাউকে রেফার করেছি বা কারোও দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছি। শঙ্কর দলুইকে নিয়েও কখনও মতামত দিইনি। এটা সম্পূর্ণ সাংগঠনিক একটা ব্যাপার। যা সিদ্ধান্ত নেওযার, সেটা দল নিয়েছে।'

আরও পড়ুন: Dev on Mamata-Abhishek Meeting: 'ভোটে লড়ব না ভেবেছিলাম', মমতা-অভিষেকের কোন কথায় মত বদলালেন দেব?

 

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget