এক্সপ্লোর

Dev on Mamata-Abhishek Meeting: 'ভোটে লড়ব না ভেবেছিলাম', মমতা-অভিষেকের কোন কথায় মত বদলালেন দেব?

Dev on Politics: তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে গত কয়েকদিন ধরে কার্যত তোলপাড় হয়েছে রাজনীতি থেকে শুরু করে বিনোদন দুনিয়া

কলকাতা: দিনবদল.. বদল পরিস্থিতিরও। যে দেবের পার্লামেন্টে দেওয়া ভাষণকে অনেকেই অলিখিত বিদায়ী ভাষণ বলে ধরে নিয়েছিলেন, দিনকয়েক পরে সেই দেবই সুর বদলে জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনিই লড়বেন ঘাটাল থেকে। দেব (Dev)। টলিউডের প্রথম সারির অভিনেতা। দেব। তৃণমূলের তারকা সাংসদ। সবসময়েই খবরের শিরোনামে থাকেন তিনি। আর বাঁচেন নিজের শর্তে। রাজনীতিকেও দেখে নিজের চোখে, নিজের ভাবনায়।

তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে গত কয়েকদিন ধরে কার্যত তোলপাড় হয়েছে রাজনীতি থেকে শুরু করে বিনোদন দুনিয়া। আর আজ, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের একবার রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেব। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, 'আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে এবার নির্বাচনে লড়ব না। বর্তমানে কেউ তাঁর বান্ধবীর জন্য, কেউ মেয়ের জন্য, কেউ স্ত্রীর জন্য, কেউ অন্য কারও জন্য রাজনীতি লড়ছেন। আমি দিদি-অভিষেক ২ জনকেই বললাম, গত ১০ বছরে এমন কোনও কাজ আমি করিনি যার জন্য দলের বদনাম হয়। সবার দায়িত্ব আমার নয় কিন্তু আমার নিজের দায়িত্বটা নেওয়া উচিত। আমি এও বলেছিলাম যে আমার চলে যাওয়ায় যদি দলের ক্ষতি হয়, তাহলে এবারে আমি দলের হয়ে প্রচারটা করে দেব। প্রত্যেকটা দলে এমন কর্মী থাকেন যাঁরা ২১-এ জুলাই যান, প্রত্যেক সভা মিছিলে যান, পতাকা নিয়ে আসেন, কিন্তু কোনও পদ পান না, সম্মান পান না। যাঁরা পদ পান, তাঁদের টিভিতে দেখেন। দিদিকে বলেছিলাম আমি দলের তেমনই একজন কর্মী হয়ে থাকতে চাই। দলের কাজে আমায় যেভাবে লাগানো যায়, সব করতে আমি রাজি।'

তাহলে ফের কোন শর্তে মত বদলালেন দেব? তারকা সাংসদ বলছেন, 'অভিষেক আর দিদি আমায় এমন একটা প্রস্তাব দেন যার ফলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দু-বার ভাবি। ঘাটালের মানুষের জন্য, তাদের স্বপ্নপূরণ কথার জন্য আমায় এমন কিছু কথা ওঁরা বললেন, যার জন্য আমার মনে হল, এটার জন্য আমি চিরকাল রাজনীতি করতে চাই। ঘাটালে ৭০ বছরের স্বপ্ন রাজ্যসরকারের হাত ধরে, দিদির হাত ধরে হয়তো পূরণ হতে চলেছে। ঘাটাল মাস্টারপ্ল্যান যে কতটা জরুরি সেটা কলকাতায় থেকে মানুষ হয়তো বুঝবেন না। আমার শেষ বক্তব্যেও ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ছিল। সেই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল। আশা করি সামনের টার্মে ঘাটাল মাস্টারপ্ল্যানটা সম্ভব হতে পারে। সেটা পূরণ করার জন্যই আবার ঘাটাল থেকে দাঁড়াব। কেন্দ্রীয় সরকার করলে, সেটাও খুব ভাল।'

আরও পড়ুন: Mithun Chakraborty: হাসপাতালেও সিনেমা নিয়ে আলোচনা ঋতুপর্ণা-সোহমের সঙ্গে, কাল থেকেই শ্যুট করতে চান মিঠুন!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget