এক্সপ্লোর

Dev Exclusive: ট্রোলিং গায়ে লাগে না আর, গাছে ফল হলে তাকে ঝুঁকেই থাকতে হয়

Actor Dev Exclusive: 'ভগবানের আশীর্বাদে আমার কাজটা যে জায়গায় গিয়েছে যেখানে সবাই কাছে আসতে চায়, পাশে থাকতে চায়.. ট্রোলও করতে চায় যাতে আমার নজরে আসে'

কলকাতা: বর্ষার দুপুরে তখন ক্যামেরার ফ্রেম সেট আর অপেক্ষা, দুইই চলছে। বৃষ্টি না হলেও মেঘলা হয়ে রয়েছে কাচের বাইরের আকাশ। খুব বেশ অপেক্ষা করতে হল না। শ্যাওলারঙা টি-শার্ট পরে হাজির হলেন নায়ক, সঙ্গে নায়িকাও। এক কাপ করে ক্যাপুচিনো আর একটা ইনস্টাগ্রাম লাইভ শেষে শুরু করা গেল আড্ডা। প্রত্যেক ছবিতে নিজেকে ভাঙছেন তিনি, আরও এক ধাপ করে পরিণতও হচ্ছেন। এবিপি লাইভের আড্ডায় পর্দার ব্যোমকেশ থুড়ি দেব যেন আরও বুদ্ধিদীপ্ত, পরিণত, গভীর। 

ব্যোমকেশের পোস্টার, টিজার, ট্রেলার দর্শকদের সামনে এসেছে ইতিমধ্যেই। যে নতুন চ্যালেঞ্জ দেব নিয়েছেন, তার জন্য প্রশংসার পাশাপাশি ট্রোলিংও করা হয়েছে যথেষ্ট। অনুরাগীদের সংখ্যা বেশি হলেও, দেবকে কি অন্যান্য অভিনেতার চেয়ে একটু বেশিই ট্রোলিং সহ্য করতে হয়? পর্দার ব্যোমকেশ বলছেন, 'যে গাছে বেশি ফল থাকে, মানুষ তো তাতেই ঢিল ছোঁড়ে। যে গাছে কাঁটা থাকে, সেই গাছের দিকে তো আমরা তাকাই ও না। যে গাছে ফল থাকে আমরা চেষ্টা করি সেই ফলটা কীভাবে নামানো যায়, খাওয়া যায়। ট্রোলিং তো সেটাই। কাছে পৌঁছনোর চেষ্টা। কেউ ভাঙার চেষ্টায় ট্রোল করে.. আরও কত কি। তবে আমি ট্রোলড হতে চাই, কারণ আমি আমার পরিশ্রমের গাছটাকে আরও শক্ত করতে চাই। সেই গাছের শিকড়টা এত শক্ত হোক যাতে বাংলা শুধু নয়, পৃথিবীর সবাই যেন এক ছত্রছায়ায় আসতে পারে। আর এমন গাছ হতে হলে আরও ফল দিতে হবে অর্থাৎ আরও ভাল কাজ করতে হবে। আর হ্যাঁ, যে গাছে ফল হয়, সেই গাছকে একটু ঝুঁকেই থাকতে হয়। আমার এখন আর ট্রোলিং গায়ে লাগে না। ভগবানের আশীর্বাদে আমার কাজটা যে জায়গায় গিয়েছে যেখানে সবাই কাছে আসতে চায়, পাশে থাকতে চায়.. ট্রোলও করতে চায় যাতে আমার নজরে আসে। আমায় এই মানুষগুলো কোথাও না কোথাও উদ্বুদ্ধও করেন। আমার মনে হয়, যে মানুষটা আমায় অপছন্দ করেন, তাঁকে আমায় পছন্দ করাতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে আমার ভালই লাগে।'

ব্যোমকেশ দেবের কাছে একটা চ্যালেঞ্জ ছিল নিঃসন্দেহে। সেটা কী শিখিয়ে গেল দেবকে? স্বভাবজাত হেসে দেব বললেন, 'সেন্সর বোর্ডে আমার এক পরিচিত রয়েছেন। ফলে ওঁর ছবিটা দেখা হয়ে গিয়েছে আগেই। যখন এত ট্রোলিং নিয়ে কথা হচ্ছে, ও আমায় বলেছিল, 'শোন.. কয়লাকে ভীষণ চাপে রাখলে, তবেই হিরেটা তৈরি হয়। হিরে হতে গেলে অনেক কিছু সইতে হবে।' সেই কথাটা আমার ভীষণ ভাল লেগেছিল।'

আরও পড়ুন: Entertainment News: পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, আর্থিক সাহায্য নেওয়ার দাবি নস্যাৎ সামান্থার, আজকের 'সোশ্যালে সেরা'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget