এক্সপ্লোর

Dev on Baghajatin: 'বাঘাযতীনকে ফুটিয়ে তুলতে পেরে আমি ধন্য', শ্যুটিং শেষে আবেগপ্রবণ দেব

Dev on Film Baghajatin: সদ্য প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। আর সেই ছবিতে পাগড়ি, লম্বা দাড়িতে দেবকে চেনা দায়! তার ধুলোমাখা মুখে, বিস্ফারিত চোখে কত গল্প, কত ইতিহাস

কলকাতা: শেষ হল দেবের নতুন ছবি 'বাঘাযতীন' (Baghajatin)-এর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করে নিয়েছেন অভিনেতা। সাবেক ধুতি পাঞ্জাবি, পিছনে বিপ্লবী বাঘাযতীনের ছবি... দেব জানালেন, ছবির শ্যুটিং শেষ হয়েছে তাঁর। এই ছবির শ্যুটিং চলাকালীন, আহত হয়েছিলেন দেব। অবশেষে শেষ হল সেই ছবির শ্যুটিং। 

সদ্য প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। আর সেই ছবিতে পাগড়ি, লম্বা দাড়িতে দেবকে চেনা দায়! তার ধুলোমাখা মুখে, বিস্ফারিত চোখে কত গল্প, কত ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল দেবের এই লুক। সেইসঙ্গে প্রকাশ্যে এসেছিল মুক্তির দিন। ২০ অক্টোবর বাংলা ও হিন্দিতে একসঙ্গে মুক্তি পাবে এই ছবি। এই প্রথম, দেবের কোনও ছবি একইসঙ্গে দুটি ভাষায় অর্থাৎ প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে। 

নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। মুক্তিযোদ্ধা 'বাঘা যতীন' বড়পর্দায় মুক্তি পাবে দুর্গাপুজোয়, ২০ অক্টোবর। দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরসুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য। প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয়েছিল সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। 

আজ সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে সাবেকি পোশাকে ছিলেন তিনি। সাধারণত, শ্যুটিং শেষ কেক কেটে উদযাপন করে যে কোনও টিম। তবে এই ছবি ধারা আলাদা। সম্ভবত সেই ভাবনাকে বজায় রেখেই দেব জানালেন শ্যুটিং শেষের কথা। অন্যদিকে, সামনেই নতুন ছবি 'প্রধান'-এর শ্যুটিং শুরু করবেন দেব। আর আপাতত সেই প্রস্তুতিতেই মগ্ন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'এমন একজন দেশপ্রেমিকের ভূমিকায় আমি অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এই চরিত্রটা আমার অভিনয় জীবনে চিরকাল ঝলমলে হয়ে থাকবে। আমি চিরকাল নিজেকে ধন্য মনে করব যে এমন একটি চরিত্র আমি পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Rekha Jaya: তিক্ততা কমল? দেখা হতেই একে অপরকে আলিঙ্গন রেখা-জয়ার, বসলেন পাশাপাশি!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget