এক্সপ্লোর

Badal Sircar Birthday: ফুটপাতে নাটকের রিহার্সাল, না জেনেই ছুঁয়ে ফেলেছি বাদল সরকারের দর্শন: দেবশঙ্কর

Debshankar Halder: কেবল নাটক নয়, দেবশঙ্করের চোখে বাদল সরকার এক রহস্যময় ব্যক্তিত্ব

কলকাতা: দুই প্রজন্ম। তাঁদের থিয়েটারকে তুলে ধরার ধারাও আলাদা। তবে যখন একেবারে শুরুর দিকে নাটকের অনুশীলন শুরু করেছেন তিনি, তখন না জেনেই অনুশীলন করতেন থিয়েটার জগতের কিংবদন্তিকে। বাদল সরকারকে। বয়স আর অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তৃতীয় থিয়েটারকে যখন বুঝেছেন, অনুভব করেছেন বাদল সরকারের থিয়েটারকে দেখার আঙ্গিককে। বাদল সরকারের জন্মদিনে তাঁকে নিয়ে নিজের অনুভূতির কথা বললেন দেবশঙ্কর হালদার (Devshankar Haldar)। 

অভিনয় জীবন শুরু করেছিলেন নান্দীকারের হাত ধরে। দেবশঙ্কর বলছেন, 'শ্যামবাজার স্ট্রিটের একটি ঘরে আমরা নান্দীকারের অনুশীলন করতাম। যদি কোনও দৃশ্যে অনেক চরিত্র থাকত, আমরা বেরিয়ে আসতাম সামনেই প্রশস্ত ফুটপাতে। সেখানে অনেক সময় চলত জোরকদমে নাটকের অনুশীলন, অনেক নাটক তৈরীও হয়েছে ওখানে। অনুশীলনের সময় অনেক লোক জড়ো হতেন ফুটপাথে। আমরা অনুশীলন করলেও, তাঁদের কাছে সেটা তো নাটকই। দাঁড়িয়ে সবাই ভিড় করে দেখতেন। বাদল সরকার থার্ড থিয়েটারে তো এই ধারার কথাই বলেছিলেন। মঞ্চে নয়, নাটককে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া। অভিনেতা ও দর্শকের দূরত্ব যেন ঘুচিয়ে ফেলা যায়। না জেনেই সেই থিয়েটার অনুশীলনের সময় অনুসরণ করতাম বাদল সরকারের ভাবধারাকে।'

নিজে কখনও তৃতীয় ধারার থিয়েটার অনুশীলন না করলেও, এই ধারা চিরকাল টেনেছে দেবশঙ্করকে। অভিনেতা বলছেন, 'এখনও যদি রাস্তায় কেউ অন্য ধারা বা থার্ড থিয়েটারের পদ্ধতিতে নাটক করে, আমি অবাক হয়ে দেখি। তবে আমি কখনও ওঁর ভাবধারা অনুশীলন করতে মরিয়া হইনি। বাদল সরকার বলতেন, থার্ড থিয়েটার একটা দৃষ্টিভঙ্গি, একটা দর্শন, একটা ভাবনা। যখন আমরা ফুটপাতে অনুশীলন করতাম, তখন না জেনেই যেন ছুঁয়ে ফেলতাম ওঁর দর্শনকে। বাদল সরকারের কথায়, তৃতীয় থিয়েটার অর্থের ওপর নির্ভর থাকবে না। তা হবে নমনীয় ও বহনীয়। শিল্পীদের দারিদ্র স্বীকার করতে হতে পারে, কিন্তু শিল্পগত দিক থেকে এই থিয়েটার দরিদ্র হবে না। তাকে অস্ত্র হিসেবে ব্য়বহার করা যাবে। বাদল সরকার যেমন সময়ের সঙ্গে সঙ্গে নিজের লেখনী বদলেছেন, নাটকের ধারা বদলেছেন, তেমনই একই সময়ে দাঁড়িয়ে একাধিক ধারার নাটক লিখেছেন।'

কেবল নাটক নয়, দেবশঙ্করের চোখে বাদল সরকার এক রহস্যময় ব্যক্তিত্বও। অভিনেতা বলছেন, 'একসময় উনি মঞ্চের জন্যই নাটক লিখতেন। সেখানে সাফল্য পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন। তারপরে থার্ড থিয়েটার নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছেন। এরপরে, বৃদ্ধ বয়সে ফের তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেছেন। প্রত্যেক মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জ করতেন তিনি। ওঁর রহস্যের জাল ছিঁড়ে বেরনো যে কোনও অভিনেতার পক্ষে এক জীবনে অসম্ভব।'

আরও পড়ুন: Badal Sircar Birthday: ৭২ বছরেও মঞ্চাভিনয়, থিয়েটারকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বাদল সরকার

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget