এক্সপ্লোর

Mithun Chakraborty: হাসপাতালেও সিনেমা নিয়ে আলোচনা ঋতুপর্ণা-সোহমের সঙ্গে, কাল থেকেই শ্যুট করতে চান মিঠুন!

Mithun Chakraborty News: হাসপাতাল থেকে বেরিয়ে এদিন সোহম বলেন, 'সবার সঙ্গে খুব ভাল করে কথা বলছেন উনি। সবার আশীর্বাদে, শুভেচ্ছায় ভাল আছেন। আশা রাখছি, আগামীকালই ছেড়ে দেওয়া হবে।'

কলকাতা: সকালে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর রাত গড়াতেই বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করতে এলেন চলচ্চিত্র জগতের জুনিয়ররা। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। হাসপাতালে থাকলেও, আজ অনেকটাই সুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সবার সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন বিভিন্ন বিষয়ে। দিনের শেষে, রুপোলি পর্দার মানুষদের সঙ্গে কী কথা বললেন তাঁদের প্রিয় 'দাদা'? হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এসে সেই কথাই জানালেন ঋতুপর্ণা ও সোহম। 

সোহমের প্রযোজনার ছবির শ্যুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন। এর আগেও মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন সোহম। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, 'দাদার সঙ্গে দেখা হলে সবসময় ছবি নিয়েই কথা হয়। আজও কিছু আলোচনা হল। উনি এখন যে পরিচালকের সঙ্গে ছবি করছেন, তাঁর সঙ্গে আমিও কাজ করেছি এর আগে। সেই কথা বললাম ওঁকে। আজ বিট্টু (সোহমের ডাকনাম) -ও সঙ্গে ছিল। আমি দাদা আর বিট্টু বহুদিন আগে একটা ছবিতে কাজ করেছিলাম। 'ভাগ্যদেবতা'। দারুণ হিট হয়েছিল ছবিটা। আজ বহুদিন পরে আমরা ৩ জন একসঙ্গে হতে, কথায় কথায় সেই ছবির কথাও উঠল। সব মিলিয়ে ভীষণ ভাল লাগল ওঁর সঙ্গে কথা বলে। খুব ইতিবাচক লাগল। যেটুকু শারীরিক সমস্যা রয়েছে আশা করি উনি খুব শীঘ্রই তা কাটিয়ে উঠবেন।'

হাসপাতাল থেকে বেরিয়ে এদিন সোহম বলেন, 'সবার সঙ্গে খুব ভাল করে কথা বলছেন উনি। সবার আশীর্বাদে, শুভেচ্ছায় ভাল আছেন। আশা রাখছি, আগামীকালই ছেড়ে দেওয়া হবে।' শ্যুটিং শুরুর প্রসঙ্গে সোহম বলেন, 'মিঠুনদা তো আমায় বলছেন কাল থেকেই শ্যুট করব। আমি বললাম, 'একদম না। তুমি এটা নিয়ে ভেবো না। চিকিৎসকের পরামর্শ মতো রেস্ট করো।' ছবির দ্বিতীয় শিডিউলটা আমরা পরে শ্যুট করব। সেই মতো পরিকল্পনাও হয়েছে। তবে এখন ওঁর শরীর বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রাম নেওয়া জরুরি। আগে মিঠুনদা একেবারে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যান। তারপরে একসঙ্গে শ্যুট শুরু করব।'

আরও পড়ুন: Mithun Health Update: ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী, আগামীকাল বাড়ি ফিরবেন মিঠুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget