এক্সপ্লোর

Dev-Rukmini: রুক্মিণীর সামনেই দেবকে চুম্বন জিতের, নজর কাড়ল দুই নায়কের খুনসুটি

একদিন আগে পরেই মুক্তি পাচ্ছে দেবের ছবি 'কিশমিশ' আর জিৎ-এর ছবি 'রাবণ'। বারংবার দেব বার্তা দিয়েছেন, প্রতিযোগিতা নয়, বরং বাংলা ছবির স্বার্থেই লড়ছেন দুই নায়ক।

কলকাতা: কোথায় বৈরিতা, প্রতিযোগীতা? দুই নায়কের মধ্যে কেবলই বন্ধুত্ব আর খুনসুটি। জিৎ-এর (Jeet) সঞ্চালনায় 'ইসমার্ট জোড়ি' (Ishmart Jodi)-র মঞ্চে হাজির দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। সেই সূত্রেই প্রেমের মঞ্চে হাজির ছিলেন তিনি। আর সেখানেই খুনসুটিতে মাতলেন দুই নায়ক। 

দেব-জিতের খুনসুটি

একদিন আগে পরেই মুক্তি পাচ্ছে দেবের ছবি 'কিশমিশ' আর জিৎ-এর ছবি 'রাবণ'। বারংবার দেব বার্তা দিয়েছেন, প্রতিযোগিতা নয়, বরং বাংলা ছবির স্বার্থেই লড়ছেন দুই নায়ক। ইসমার্ট জোড়ির মঞ্চেও চোখে পড়ল সেই বন্ধুত্ব। মঞ্চে হাজির দেব-রুক্মিণীকে একটি খেলা খেলতে বলেন জিৎ। একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে পলক না ফেলে। দেব বলেন, এই খেলা নাকি হামেশাই খেলেন দেব আর রুক্মিণী। আর সবসময় রুক্মিণীও জিতে যান। 

এই খেলার পুরস্কারও ঠিক করে দেন জিৎ। বলেন, যে জিতবে সে অপর পক্ষের থেকে চুম্বন পাবে। রুক্মিণী তখন প্রস্তাব দেন, তিনি আর দেব নয়, এই খেলা খেলুক জিৎ আর দেব। জিৎ তখন বলেন, হাতে বা গালে নয়, চুম্বন করলে তিনি দেবের ঠোঁটেই করবেন। জিৎতের প্রস্তাব শুনে হেসে ফেলেন সকলেই।

আরও পড়ুন: 'ঝলমল করার কারণ', জুটিতে আদুরে ছবি শেয়ার ঋতাভরীর

এরপর, রুক্মিণী হাঁ করে দেখলেন, গোলাপ ফুল হাতে এগিয়ে এলেন জিৎ। দেবকে জড়িয়ে সটান চুমু। তবে ঠোঁটে নয়, শেষমেশ চুমুটা গালেই খেলেন যদিও। তার পর দেব যখন ছাড়া পেলেন দেখা গেল তাঁর মুখ লজ্জায় লাল।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে 'কিশমিশ' ছবির গান 'কান্না'। অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ কমেন্টে লিখেছেন, 'আগের দেব দা আর নেই। এখনকার দেব দা অনেক বুঝে গল্প বাছাই করছেন। দেখে ভালো লাগলো। সত্যি প্রতিটি ছবি থেকে নতুন কিছু পাচ্ছি। অনবদ্য।' আবার কেউ লিখেছেন, 'যাক দেখে ভালো লাগছে যে বাংলা সিনেমা আবার তার সেই পুরনো ঐতিহ্যের জায়গাটা ফিরে আনার চেষ্টা করছে। নতুন নতুন কনসেপ্ট নিয়ে। গত কয়েকটা সিনেমাতে দেবের অন্য ধরনের অভিনয় দেখে সত্যি ভালো লাগছে।'

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget