এক্সপ্লোর

Dev-Swarup Biswas: 'আমরা অপেক্ষায় আছি দাদা'... স্বরূপ বিশ্বাসের বার্তার পরেও প্রসেনজিতকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিলেন দেব!

Dev Swarup Biswas Controversy: অবশেষে কী দেব-স্বরূপ দ্বন্দ্ব মিটতে চলেছে? অবশেষে কী কাজে ফিরতে পারবেন অনির্বাণ ভট্টাচার্য্য, ঋদ্ধি সেনের মতো 'ব্যান' হয়ে থাকা শিল্পীরা?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ বন্ধের ঘোষণা টলিউডের।
  • রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে টলিউডের নজিরবিহীন পদক্ষেপ।
  • দেব ব্যান কালচারের বিরোধিতা করে শিল্পীদের ফিরানোর দাবি।
  • স্বরূপ বিশ্বাসের পাল্টা উত্তরে দ্বন্দ্বের ইঙ্গিত।
  • তিন দিনের ডেডলাইন দিয়ে দেবের অপেক্ষায়।]

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যু নাড়িয়ে দিয়েছে টলিউডকে। ইন্ডাস্ট্রিতে এতটাই নজিরবিহীন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা হয়তো আগে কখনও হয়নি। 'ঘরের ছেলেকে নিয়ে গিয়েছে' উল্লেখ করে, একটা প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ না করার ঘোষণা, টলিউডে সাম্প্রতিক অতীতে কবে হয়েছে, মনে পড়ে না। কিন্তু মঙ্গলবার ঘটে গেল সেটাই। প্রায় গোটা ইন্ডাস্ট্রি দীর্ঘ বৈঠকের পরে ঘোষণা করল, রাহুলের মৃত্যুর সঠিক কারণ যতক্ষণ না জানা যাচ্ছে, যতক্ষণ না, প্রযোজনা সংস্থার তরফ থেকে সর্বসমক্ষে এই ঘটনায় দায়স্বীকার করা হচ্ছে, ততক্ষণ কাজ করা হবে না শৈবাল বন্দ্য়োপাধ্য়ায় ও লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা Magic Moments Motion Pictures-এর সঙ্গে। 

'ব্যান কালচার'-এর প্রকাশ্যে বিরোধীতা দেবের

তবে বিষয়টা এখানেই শেষ হল না। এদিনের সাংবাদিক সম্মেলনে নজিরবিহীনভাবে চলে এল, টলিউডের 'ব্যান কালচার'-এর কথা। এদিন দেব (Dev) এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে কথা বলেন। তাঁর কথায় এটা স্পষ্ট যে, 'ব্যান' কালচারের চির-বিরোধী তিনি। এর আগেও, অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya) ও অন্যান্য শিল্পীদের কাজে ফেরা নিয়ে বারে বারেই সরব হয়েছিলেন দেব। এদিন তিনি জানান, রাহুলের মৃত্যুতে গোটা টলিউড বুঝতে পেরেছে, মানুষের জীবন কতটা ঠুনকো। আর সেই কারণেই টলিউডের ব্যান কালচারের বিরোধী তিনি। দেবের কথায়, 'আমায় বুম্বাদা (প্রেসনজিৎ চট্টোপাধ্যায়) কথা দিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত ব্যান হওয়া শিল্পীদের উনি কাজে ফেরাবেন। জানি না, উনি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কী কথা বলবেন, কী বোঝাবেন, কী করবেন? কিন্তু উনি আমায় কথা দিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে উনি সমস্ত ব্যান হওয়া শিল্পীদের কাজে ফেরাবেন।'

দেবের পাল্টা স্বরূপ বিশ্বাস

এই পর্যন্ত শুনে সবাই মনে করেছিলেন, টলিউডের দ্বন্দ্ব মিটল বোধহয়। কিন্তু নাহ.. এরপরে স্বরূপ বিশ্বাস বক্তব্য রাখতে বসেই কার্যত উল্টো কথা বলেন। তিনি বললেন, 'হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন ৭২ ঘণ্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে একবছর ৩ মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভাল লাগত। কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন। কিন্তু তাঁর জ্ঞাতার্থে জানাই আমাদের টেকনিশিয়ানরা শেষ ১ বছর ৩ মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তাঁর উচিত ছিল, একবছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই তার জন্য তারা কেস করেছিলেন এবং ১ বছর ১০ দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন।'

দেবের 'ডেডলাইন'

এরপরে অবশ্য দেব আর কোনও কথা বলেননি। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস শেয়ার করে নেন তিনি। সেখানে বড় বড় লাল হরফে লেখা রয়েছে, ৭২ ঘণ্টা (72 Hours)। এই ছবি শেয়ার করে দেব লেখেন, 'আমরা সবাই অপেক্ষা করছি দাদা'। কার্যত 'ডেডলাইনই' বলা চলে। অবশেষে কী দেব-স্বরূপ দ্বন্দ্ব মিটতে চলেছে? অবশেষে কী কাজে ফিরতে পারবেন অনির্বাণ ভট্টাচার্য্য, ঋদ্ধি সেনের মতো 'ব্যান' হয়ে থাকা শিল্পীরা? উত্তর মিলবে ৭২ ঘণ্টা পরে, নাকি তার আগেই?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget