এক্সপ্লোর

Dev on Social Media: রুক্মিণীর সঙ্গে ছবির সেটেই বর্ষশেষ দেবের, কেমন কাটল তারকার ২০২৩?

Tollywood News: নতুন বছরের প্রস্তুতি শুরু দেবের। দর্শকদের জন্য থাকবে কী কী চমক?

কলকাতা: আজ বছরের শেষ দিন। আর কয়েক ঘণ্টা পরেই শেষ হয়ে যাবে ২০২৩। বিশেষ দিনগুলি এই নায়কের কাটে ছবির ব্যস্ততাতেই। আর বছরের শেষ দিন? সেইদিনটাও বিশেষ মানুষকে নিয়ে শ্যুটিং সেটেই সময় কাটালেন দেব (Dev)!

ইনস্টাগ্রাম স্টেটাসে আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে.. পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে পিছন ফিরে। সাদা-কালো এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'এই বছরে আজকের দিনের মতো এই শেষ সেটে আসা। এখনও পর্যন্ত এই বছরটা খুব ভাল কাটল।' এ কথা সবারই জানা যে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন ছবিতে জুটি হিসেবে দেখা যাবে দেব ও রুক্মিণীকে। ছবির নাম 'টেক্কা' (Tekka)। 

২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকর' (Zulfikar) ছবিতে প্রথম অভিনয় করেন দেব। এরপরে আর সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। এরপরে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন দেব, কুড়িয়েছেন প্রশংসাও। অন্যদিকে, সৃজিতেরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে। এখন, সাত বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দেব-সৃজিত। ছবির নাম 'টেক্কা'। দেবের জন্মদিনের দিনে সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,  'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...'।


Dev on Social Media: রুক্মিণীর সঙ্গে ছবির সেটেই বর্ষশেষ দেবের, কেমন কাটল তারকার ২০২৩?

এই সিনেমা ঘোষণার পরে, এবিপি লাইভকে (ABP Live) রুক্মিণী বলেছিলেন, ‘ সৃজিতের সঙ্গে আমার কাজ করার কথা ছিল দীর্ঘদিন থেকেই। যখন থেকে আমি 'চ্যাম্প' করেছি, উনি আমায় বলেছিলেন ওঁর সঙ্গে একটা ছবি করার জন্য। সেটা কিছুতেই হয়ে উঠছিল না। আমি প্রথমে 'বিনোদিনী' (Binodini) আর তারপরে 'ব্যোমকেশ-দুর্গ রহস্য' (Byomkesh Durgo Rohossho) নিয়ে ব্যস্ত ছিলাম। তার মধ্যে সময় করে চিত্রনাট্যটা শুনলাম.. শুনেই পছন্দ হল।'

ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে নায়িকাকে? রুক্মিণী বলেছিলেন, 'সেটা আস্তে আস্তে জানা যাবে। তবে ব্যোমকেশ-সত্যবতীর পরে দেবের সঙ্গে আবার একটা নতুন রসায়ন পর্দায় ফুটিয়ে তোলা সত্যিই ভীষণ কঠিন। ওর সঙ্গে আমার এতগুলো ছবি করা হয়ে গিয়েছে, প্রত্যেক ছবিতে আলাদা আলাদা রসায়ন ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এই ছবিটার চিত্রনাট্য শুনতে বসার আগেই মনে হয়েছিল, হয়তো বাতিল করেই দেব। কিন্তু পুরো চিত্রনাট্য শোনার পরে রাজি হতে ২ মিনিটও লাগল না। সৃজিত এত সুন্দরভাবে চরিত্রায়ণগুলো করেছে যে অনায়াসেই ভীষণ আকর্ষণীয় লাগে। কোনও ছবি আমায় না টানতে আমি রাজি নই না। আর সৃজিতের এই ছবির চিত্রনাট্যটা ভীষণ আকর্ষণীয় তাই রাজি হওয়া। এতদিন পরে ওর সঙ্গে এই প্রথম একটা কাজ করব।' প্রসঙ্গত, এই ছবিতে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। 

আরও পড়ুন: Year Ender 2023 Tollywood: অভিনয়, গল্প বলার মুন্সিয়ানা, ২০২৩-এ টলিউডে সেরার তালিকায় রইল কোন কোন ছবি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget