এক্সপ্লোর

Tollywood Update: পুজোয় মুখোমুখি ৪ বড় বাংলা ছবি, স্ক্রিন শেয়ারিং নিয়ে বৈঠকে বসল টলিউড

Tollywood Puja Release: প্রতিটি ছবিই যাতে যথাযথ জায়গা পায় সেই বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। পুজোর পরে আবার বৈঠক হবে ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা একাধিকবাংলা ছবি নিয়ে। 

কলকাতা: এবার পুজোয় মুক্তির অপেক্ষায় থাকা চারটি বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে বৈঠক বসল ফেডারেশন এবং রাজ্য সরকারের তরফে তৈরি করে দেওয়া কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন
দেব, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, নিসপাল সিংহ রাণে, ফিরদৌসুল হাসান, পিয়া সেনগুপ্ত ও শ্রীকান্ত মোহতা। বিনোদিনী থিয়েটারের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায়, ডিস্ট্রিবিউটর শতদীপ সাহাও উপস্থিত ছিলেন বৈঠকে। রাজ্য সরকারের নির্দেশে প্রাইম টাইমে বাংলা সিনেমা থাকছে প্রতিটি মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে। পুজোর সময় যে বাংলা সিনেমাগুলি মুক্তি পাবে, সেগুলির স্ক্রিন শেয়ারিং নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রতিটি ছবিই যাতে যথাযথ জায়গা পায় সেই বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। পুজোর পরে আবার বৈঠক হবে ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা একাধিক
বাংলা ছবি নিয়ে। 

এর আগে, 'ধূমকেতু' (Dhumketu) সিনেমা মুক্তির আগে একবার আলোচনায় বসেছিলেন টলিউডের পরিচালক প্রযোজকেরা। উদ্দেশ্য, হিন্দি ছবির ঝড়ের মুখেও যেন নিজের জায়গা তৈরি করে নিতে পারে বাংলা ছবি। সেই সময়ে সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকায় বলা হয়েছিল,  "এই রাজ্যে থাকা প্রত্যেকটি সিনেমা হল এবং প্রতিটি মাল্টিপ্লেক্সের প্রতিটি পর্দায়, সারা বছর ধরে বাধ্যতামূলকভাবে বাংলা ছবির শো/স্ক্রিনিং করতে হবে। বছরে ৩৬৫ দিনের প্রতিটি দিনই অন্তত একটি করে বাংলা শো রাখতে হবে। ব্যাখ্যা : প্রাইম টাইম শো-র অর্থ দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে থাকা শো।" এই মুহূর্ত থেকেই এই নির্দেশিকা কার্যকরের কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই মর্মে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকতে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ওই সার্কুলারে।

বাংলা ছবি সিনেমা হল পায় না, এই অভিযোগ বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। বাস্তবে এই চিত্র অবশ্য অনেকটাই সত্যিও। মাল্টিপ্লেক্সের রমরমায় এমনিই দর কমেছে সিঙ্গল স্ক্রিনের। সেখানে আবার বাংলা ছবি চলে বেশ কম। আর মাল্টিপ্লেক্সেও যে প্রচুর শো পাওয়া যায় তেমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে সিনেমা প্রেমীরা মাঝেমধ্যে ক্ষোভ উগরে জানান যে, শো কম থাকার কারণে, বেশিরভাগ সিনেমা হলে ছবি আসেনি বলে, অনেক ভাল সিনেমা তাঁদের দেখার সুযোগ হয় না। তবে ইতিমধ্যেই নির্দেশিকা দেওয়া হয়েছে যে সমস্ত প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতে হবে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget