এক্সপ্লোর

Dev-Srijit: দেবের টিজার মুক্তির পরের দিনই ব্যোমকেশ সিরিজের মোশন পোস্টার প্রকাশ করলেন সৃজিত

Byomkesh Web Series: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' উপন্যাসকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি ও ওয়েব সিরিজ। এর আগেও ব্যোমকেশের ছবির ঝলক প্রকাশ্যে আসার দিনই প্রকাশ্যে এসেছিল ওয়েব সিরিজের প্রথম পোস্টার

কলকাতা: বড়পর্দায় ব্যোমকেশের টিজার মুক্তির পরের দিনই প্রকাশ্যে এল ওয়েব সিরিজের মোশন পোস্টার। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত, দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ছবি ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgo Rohosshyo)-র টিজার মুক্তি পেয়েছে শুক্রবার। আর শনিবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীতি 'দুর্গরহস্য'-র প্রথম মোশন পোস্টার। একই দিনে মুক্তি পাবে এই দুই ছবি। একটি সিনেমা হিসেবে বড়পর্দায় ও একটি ওয়েব সিরিজ হিসেবে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে। 

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' উপন্যাসকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি ও ওয়েব সিরিজ। তবে এই প্রথম নয়, এর আগেও ব্যোমকেশের ছবির ঝলক প্রকাশ্যে আসার দিনই প্রকাশ্যে এসেছিল ওয়েব সিরিজের প্রথম পোস্টার। আর এবার, টিজার প্রকাশের পরের দিনই প্রকাশ্যে এল ওয়েব সিরিজের মোশন পোস্টার। দুই নির্মাতার মধ্যে কী চূড়ান্ত দ্বৈরথের ফলাফল এটি? 

নেটদুনিয়ায় এই প্রশ্ন উঠলেও, তারকাদের সমীকরণ কিন্তু অন্য গল্প বলছে। সমস্যা তো নয় বটেই, বরং নিজের পরের ছবির কাস্টিং হিসেবে দেব ও রুক্মিণীকেই বেছে নিয়েছেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণাও হয়ে গিয়েছে। হাতের কাজ মিটলেই সৃজিতের ছবির কাজে হাত দেবেন দেব ও রুক্মিণী। 

অন্যদিকে, টিজার মুক্তির অনুষ্ঠানে, সৃজিতকে নিয়ে প্রশ্নের মুখে পড়তেই দেবের গলায় শোনা গেল সৌহার্দ্যের সুর। দেবের সঙ্গে সৃজিতের দ্বৈরথ নাকি বন্ধুত্ব? দেব বলছেন, 'ব্যোমকেশ ও দুর্গরহস্যর প্রথম ঝলকটা দেখে ওঁর বেশ ভাল লেগেছিল। দিনের শেষে সৃজিত একজন দারুণ পরিচালক। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি জানি, উনি যে ওয়েব সিরিজটা বানাচ্ছেন সেটাও খুব ভাল হবে হয়তো আমার ব্যোমকেশের থেকেও ভাল হবে। যেদিন টিজার মুক্তি পাবে তার আগে সৃজিতের সঙ্গে আমার ফোনে কথাও হয়েছিল। ঠিক হয়েছিল, আমি আগে টিজারটা প্রকাশ করব তারপর ওঁরা টিজার প্রকাশ করবেন। আসলে ইন্ডাস্ট্রিটা তো ভীষণ ছোট্ট। আমরাই তো মেন স্টেক হোল্ডার্স্ট। আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি, ক্ষতি সেই ইন্ডাস্ট্রিরই। আমার সঙ্গেই 'চিনি ২' ছবিটা মুক্তি পাচ্ছে। ওই ছবিটা চললেও আমার লাভ আবার আমি ছবি চললেও 'চিনি ২'-এর লাভ। দর্শক হলমুখী হচ্ছেন এটাই তো বড় কথা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Rukmini on Satyabati: অন্যদের থেকে অনুপ্রেরণা নয়, আমার সত্যবতী আমার মতো: রুক্মিণী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget