এক্সপ্লোর

Byomkesh O Durgo Rahoshyo: 'সবার রেকর্ড ভেঙে দেবে', দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এর প্রি-টিজারে উচ্ছ্বসিত অনুরাগীরা

Dev: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে আসছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় তারকা অভিনেতা দেব। শনিবার প্রথম প্রি-টিজার মুক্তি পেল। 

নয়াদিল্লি: ব্যোমকেশের (Byomkesh) ভূমিকায় দেব (Dev), সত্যবতীর ভূমিকায় রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তাঁদের প্রথম লুক ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) পরিচালনায় তৈরি এই ছবির প্রি-টিজার (Pre-Teaser) এল প্রকাশ্যে। খুব শীঘ্রই আসছে টিজার। জানানো হল প্রযোজনা সংস্থার তরফে। 

'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির প্রি-টিজার প্রকাশ্যে

শ্যামসুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, শ্যাডো ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত,  শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে আসছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় তারকা অভিনেতা দেব। এতদিন ছবির নানা লুক ও পোস্টার এসেছিল প্রকাশ্যে। শনিবার প্রথম প্রি-টিজার মুক্তি পেল। 

প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে চারিদিক অন্ধকার, বজ্রবিদ্যুতের আওয়াজ, হাতে লণ্ঠন নিয়ে দুর্গের সিঁড়ি বেয়ে একজন ধুতি পাঞ্জাবী পরে উঠে যাচ্ছেন। এরপর একে একে মশাল,  দাউ দাউ আগুন, নদীর জলে ঝাঁপ,  মানুষের চিৎকার হাহাকার, ইংরেজদের হিংসা, একাধিক রোমহর্ষক দৃশ্যের সমাহার। শেষ দৃশ্যে দেখা যাচ্ছে ধুতি, পাঞ্জাবী, চোখে চশমা, পিছন ফিরে তাকাচ্ছেন 'ব্যোমকেশ' দেব। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই প্রি-টিজার পোস্ট করে দেব লেখেন, 'আমাদের কোনও টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই, শুধু একটা আবদার আছে... যদি ভাল লাগে তাহলে অবশ্যই জানাবেন আর নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, 'ব্যোমকেশের পুরো টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের খুব ভাল লাগবে।' জানানো হয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে টিজার, তবে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

দেবের ব্যোমকেশ রূপ দেখে কী বলছেন অনুরাগীরা?

দেবের পোস্টে এক অনুরাগী লেখেন, 'আজ পর্যন্ত যতগুলো ব্যোমকেশ নিয়ে সিনেমা হয়েছে... সবার রেকর্ড ভেঙে দেবে। এরপর থেকে দেবদাকে ছাড়া ব্যোমকেশ নিয়ে সিনেমা হবে না।' অপর একজন লেখেন, 'এটা তাদেরকে জবাব যারা তোমাকে ট্রোল করেছিল'। অপর এক অনুরাগী লেখেন, 'প্রথম ঘোষণার সময় একটা খটকা ছিল যে দেবকে ব্যোমকেশ চরিত্রে আদৌ মানাবে তো, কিন্তু দাদা তুমি সব খটকা মিটিয়ে দিয়েছ, আবার প্রমাণিত... তুমিই সেরা গুরুদেব। অনেক ভালবাসা দাদা।' এক অনুরাগী লেখেন, 'এই ছোট্ট ভিডিওই অনেক কথা বলে দিচ্ছে।'

আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

প্রসঙ্গত, এই বছর একাধিক ছবি মুক্তির কথা আছে দেবের। 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১১ অগাস্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget