এক্সপ্লোর

Devi CHowdhurani: শুভ্রজিতের 'দেবী চৌধুরাণী'-র সৌজন্যে প্রথমবার বাংলা ছবির জন্য কাজ করবেন শ্যাম কৌশল

Devi Chowdhurani Film: শুভ্রজিৎ জানিয়েছেন, ছবির চিত্রনাট্য মনে ধরেছে শ্যাম কৌশলজীর। সেই কারণেই এবার প্রথম বাংলা ছবির কাজ করছেন অ্যাকশন কোরিওগ্রাফার পরিচালক।

কলকাতা: তাঁর অ্যাকশন পরিচালনাতেই জীবন্ত হয়ে উঠেছিল 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani), 'পদ্মাবত' (Padmabat) বা 'মণিকর্ণিকা' (Manikarnika)-র মতো ছবির যুদ্ধের দৃশ্য। আর এবার সেই অ্যাকশন ডিরেক্টর পরিচালনা করবেন বাংলা ছবির যুদ্ধের দৃশ্য! পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)-র নতুন ছবি 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurany)-র অ্যাকশন সিকোয়েন্সের পরিকল্পনার দায়িত্বে থাকছেন ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর বাবা শ্যাম কৌশল (Shyam Kaushal)। 

এই প্রথম বাংলায় কাজ করবেন শ্যাম কৌশল। পরিচালক শুভ্রজিৎ এবিপি লাইভকে (ABP Live)-কে জানিয়েছেন, শ্যুটিং শুরুর আগে কলকাতায় আসবেন শ্যাম কৌশল ও তাঁর টিম। ছবির কলাকুশলীদের অ্যাকশন নিয়ে একাধিক ওয়ার্কশপও করাবেন তিনি। ছবিতে কেন্দ্রীয় চরিত্র শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) সহ প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরই কমবেশি অ্যাকশন রয়েছে। আর সেই সমস্ত প্রশিক্ষণই দেবে শ্যাম কৌশলের টিম। এই ছবিতে যেহেতু সন্ন্যাসী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হবে, সেইমতোই পরিকল্পনা করা হয়ে অ্যাকশন সিকোয়েন্সগুলি। 

শুভ্রজিৎ আরও জানিয়েছেন, ছবির চিত্রনাট্য মনে ধরেছে শ্যাম কৌশলজীর। সেই কারণেই এবার প্রথম বাংলা ছবির কাজ করছেন পরিচালক। ছবির টেক রেকির সময়ও আসার কথা শ্যাম কৌশলের। প্রত্যেকটা যুদ্ধের দৃশ্যে যাতে নিখুঁত ও বিশ্বাসযোগ্য হয়, সেটা নিয়ে আরও কাজ করছেন তাঁরা। পরিচালক জানাচ্ছেন এখনও দেরি রয়েছে শ্যুটিংয়ের। ফ্লোরে যাওয়ার আগে প্রয়োজন বেশ অনেকটা প্রস্তুতির। যতই হোক, ইতিহাস, উপন্যাস আর আবেগের মিশেলকে পর্দায় তুলে ধরা নেহাত সহজ কাজ নয়।

এই ছবিতে 'দেবী চৌধুরানী'-র ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। এছাড়াও ছবিতে রঙ্গরাজ-এর ভূমিকায় থাকছে নতুন চমক। বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও দর্শনা বণিক (Darshana Banik)-কে দেখা যাবে নিশি এবং সাগরের চরিত্রে। এছাড়াও এই ছবিতে ব্রজেশ্বরের ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দ (Kinjal Nanda)-কে। এখনও প্রকাশ্যে আসেনি ছবির লুক।

এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবানী পাঠক হয়ে ওঠার সফরের শুরুর কথা জানিয়েছিলেন শুভ্রজিৎ। সেই সময় এবিপি লাইভকে শুভ্রজিৎ বলেছিলেন,  'আমার ছবির ভবানী পাঠক উপন্যাস থেকে উঠে আসেননি। এই ভবানী পাঠক ঐতিহাসিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভালে ভবানী পাঠকের যে বর্ণনা পাওয়া যায়, সেখান থেকেই আমি খসড়া চিত্র তৈরি করেছিলাম। ভবানী পাঠক ছিলেন গোরক্ষপুরের বাসিন্দা। দশনামী সম্প্রদায়ের এক প্রবীণ সন্ন্যাসী ছিলেন তিনি। ভবানী পাঠক ব্রাহ্মণ সৈনিকও।'

আরও পড়ুন: Priyanka Chopra: কেন বারবার প্রিয়ঙ্কার হাতছাড়া হয়ে যাচ্ছিল একের পর এক ছবি? খোলসা করলেন মধু চোপড়া

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget