এক্সপ্লোর

Bollywood Celebrity Update: কেন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে ছিলেন না ধর্মেন্দ্র? জানা গেল আসল কারণ

লতা মঙ্গেশকরের বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন অমিতাভ বচ্চন। কিন্তু কোথাও উপস্থিত থাকতে দেখা যায়নি ধর্মেন্দ্রকে। কেন তিনি বর্ষীয়ান গায়িকার শেষকৃত্যে উপস্থিত থাকেননি? অবশেষে জানা গেল কারণ।

মুম্বই: গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বিরানব্বই বছর বয়সে অগণিত অনুরাগীর মন ভারাক্রান্ত করে অন্য সুরলোকে পাড়ি দিয়েছেন তিনি। মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেণ্ডুলকর, শাহরুখ খান, আমির খান, রণবীর কপূর, রাজ ঠাকরে এবং আরও অনেক বিশিষ্ট মানুষ। লতা মঙ্গেশকরের বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন অমিতাভ বচ্চন। কিন্তু কোথাও উপস্থিত থাকতে দেখা যায়নি ধর্মেন্দ্রকে (Dharmendra)। কেন তিনি বর্ষীয়ান গায়িকার শেষকৃত্যে উপস্থিত থাকেননি? অবশেষে জানা গেল আসল কারণ।

লতা মঙ্গেশকরের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল ধর্মেন্দ্রর। জানা যায়, বিভিন্ন সময় তাঁদের মধ্যে কথাবার্তা হত এবং দেখা সাক্ষাতও হত। লতা মঙ্গেশকরের প্রয়াণের পর তাঁকে নিয়ে বিশেষ পোস্ট শেয়ার করতে দেখা যায় ধর্মেন্দ্রকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কোকিলকণ্ঠীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'গোটা বিশ্ব আর দুঃখিত। বিশ্বাসই করা যাচ্ছে না যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা আপনাকে খুব মিস করব লতা জি। আপনার আত্মার শান্তি কামনা করি।'

আরও পড়ুন - Sameera Reddy: কী গোপন পদ্ধতিতে ১১ কেজি ওজন কমালেন সমীরা রেড্ডি?

এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান যে, লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বর্ষীয়ান গায়িকার প্রয়াণে তিনি মারাত্মকভাবে ভেঙে পড়েন। তিনি জানান, লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যাওয়ার জন্য তিনি তিনবার তৈরি হয়েছিলেন। কিন্তু কোনওভাবেই সেখানে যাওয়ার জন্য মনোবল জুগিয়ে উঠতে পারেননি। তাই অনেকবার চেষ্টা করেও সেখানে তিনি উপস্থিত থাকতে পারেননি।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। মাঝে সুস্থতার লক্ষণ দেখা গেলেও শেষ রক্ষা হল না। মাল্টি অর্গান ফেলিওর হয়ে বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন কোকিলকণ্ঠী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget