এক্সপ্লোর

Dhoom Director: জন্মদিনের তিনদিন আগে প্রয়াত 'ধুম'- এর পরিচালক সঞ্জয় গাধভি

Sanjay Gadhvi: মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৫৬ বছর। সূত্রের খবর, পরিবারের তরফে অনুমান করা হচ্ছে সম্ভবত হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের।

Dhoom Director: প্রয়াত 'ধুম' (Dhoom) ছবির পরিচালক সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi)। যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) 'ধুম' ফ্র্যাঞ্চাইজির আরও একটি ছবি 'ধুম ২'-ও (Dhoom 2) পরিচালনা করেছিলেন তিনিই। নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন পরিচালক। এমনটাই জানিয়েছেন সঞ্জয়ের বড় মেয়ে সঞ্জিনা। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৫৬ বছর। সূত্রের খবর, পরিবারের তরফে অনুমান করা হচ্ছে সম্ভবত হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। যদিও তাঁর কন্যা জানিয়েছেন, সুস্থ-সবলই ছিলেন পরিচালক। আগামী ২২ নভেম্বর ছিল সঞ্জয়ের জন্মদিন। তার মাত্র তিনদিন আগেই প্রয়াত হয়েছেন পরিচালক। এভাবে আচমকা পরিচালকের প্রয়াণে শোকের ছায়া বলিউডে। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। 

পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। এক্স হ্যান্ডেলে একটি পোস্টও শেয়ার করেছে তারা। যশ রাজ ফিল্মসের ব্যানারে ২০০৪ সালে 'ধুম' ছবির পরিচালনা করেন সঞ্জয়। এর দু'বছরের মাথাতেই আসেই সিনেমার সিক্যুয়েল 'ধুম ২'। এই ছবির পরিচালনার দায়িত্বেও ছিলেন সঞ্জয়ই। 'ধুম' ফ্র্যাঞ্চাইজি ছাড়াও 'তেরে লিয়ে', 'মেরে ইয়ার কি শাদি হ্যায়', 'অপারেশন পরিন্দে', 'কিডন্যাপ', 'অজব গজব লভ'- এর মতো ছবিও পরিচালনা করেছেন সঞ্জয় গাধভি। 

সূত্রের খবর ১৯ নভেম্বর সকাল ৯টা ৩০মিনিট নাগাদ মৃত্যু হয়েছে পরিচালকের। সংবাদসংস্থা পিটিআইকে সঞ্জয়ের বর মেয়ে সঞ্জিনা জানিয়েছেন, তাঁরা অনুমান করছেন হয়তো হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। ২০০০ সালে পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জয় গাধভি। যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর প্রথম ছবি তৈরি হয়েছিল ২০০২ সালে। ওয়াইআরএফ- এর ব্যানারে 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' ছবির পরিচালক ছিলেন তিনি। জিমি শেরগিল, উদয় চোপড়া, বিপাশা বসু, টিউলিপ যোশী, শমিতা শেট্টি, সৌরভ শুক্লা-সহ একঝাঁক নামিদামি শিল্পীকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে। এরপর 'ধুম' এবং 'ধুম ২' ছবিতেই একাধিক জনপ্রিয় তারকাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন এই পরিচালক। 

আরও পড়ুন- পরিবারে বাড়ছে তিক্ততা? আদরের নাতনি আরাধ্যার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা নেই বিগ বি-র!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget