এক্সপ্লোর

Dibyojyoti News: পায়ে চিড়, প্লাস্টার নিয়েই শ্যুটিং করছেন 'অনুরাগের ছোঁয়া'-র সূর্য দিব্যজ্যোতি

Dibyojyoti Dutta News: নায়ক জানিয়েছেন, নাচের ক্লাসে পায়ে চোট লেগেছে তাঁর। চিড় ধরেছে আর তাই প্লাস্টার করতে হয়েছে অভিনেতাকে।

কলকাতা: ডান পায়ে প্লাস্টার, তবে মুখের হাসি অমলীন। কী হয়েছে 'অনুরাগের ছোঁয়া'-র নায়ক দিব্যজ্যোতি দত্তের (Dibyojyoti Dutta)? সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি আপলোড করেছেন নায়ক নিজেই।

ঠিক কী হয়েছে দিব্যজ্য়োতির? নায়ক জানিয়েছেন, নাচের ক্লাসে পায়ে চোট লেগেছে তাঁর। চিড় ধরেছে আর তাই প্লাস্টার করতে হয়েছে অভিনেতাকে। ধারাবাহিকের শ্যুটিংয়ের চাপের কথা কমবেশি সবারই জানা। টিআরপির তালিকায় বেশ ওপরের দিকে রয়েছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। সূর্য ও দীপার সম্পর্কের সমীকরণে মজে দর্শকেরা।ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়িয়েছে দুই খুদেরও। 

সদ্য পাহাড় থেকে শ্যুটিং করে ফিরেছে টিম 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)। নিজের ফিটনেস নিয়ে চিরকালই বেশ সতর্ক দিব্যজ্যোতি। রোজকার তালিকায় তাঁর জিম ও নাচের ক্লাসের মতো শরীরচর্চা থাকেন। বেশ ডায়েটও মেনে চলেন দিব্যজ্যোতি। তবে শ্যুটিং করলেও আপাতত ব্যথা ও প্লাস্টারের কারণে সবরকমের শরীরচর্চা বন্ধ রাখতে হয়েছে তাঁকে। 

সদ্য দিতিপ্রিয়া রায়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। এসভিএফের প্রযোজনায় দিব্যজ্যোতি ও দিতিপ্রিয়ার এই কাজটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। এরপর অবশ্য আরও একটি মিউজিক ভিডিওতে কাজ করে ফেলেছেন দিব্যজ্যোতি। যদিও ধারাবাহিকের কাজের চাপে খুব বেশি বাইরের কাজের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব হয় না কোনও অভিনেতা অভিনেত্রীর পক্ষেই।             

আজ সোশ্যাল মিডিয়ায় দিব্যজ্যোতি নিজের বাড়ির বিছানায় বসে একটি ছবি শেয়ার করেছেন দিব্যজ্যোতি। তাঁর পায়ে প্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'জীবন সুন্দর। হাসতে ভুলে যেও না কখনও'। ছবিতে তাঁর মুখেও দেখা গিয়েছে হাসি। তাঁর ছবিতে সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।                         

আরও পড়ুন: Abir Tnusree: মুখ্যভূমিকায় আবির-তনুশ্রী, বিচ্ছেদ পরবর্তী সমীকরণের গল্প শোনাবেন অর্জুন

'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের কাজ শেষ হলে নতুন পরিকল্পনা রয়েছে দিব্যজ্যোতির। এক সাক্ষাৎকারে এবিপি লাইভকেই একথা জানিয়েছিলেন তিনি। নিজেকে নিয়ে কাজ করতে চান তিনি। অভিনয়ের দিকটিকে নিয়ে আরও ঘষামাজা করতে চান অভিনেতা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget