এক্সপ্লোর

Jhund Update: জানেন কোন বলিউড সুপারস্টার 'ঝুন্ড' ছবির জন্য অমিতাভ বচ্চনকে রাজি করান?

'ঝুন্ড' (Jhund) ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি ছবিটি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, চোখের জল ধরে রাখতে পারেননি।

মুম্বই: আজ মুক্তি পেল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বহু প্রতীক্ষিত ছবি 'ঝুন্ড' (Jhund)। ইতিমধ্যেই এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ছবি মুক্তির কয়েকদিন আগেই এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অন্যান্য় তারকারা। 'ঝুন্ড' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও (Aamir Khan)। তিনি ছবিটি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, চোখের জল ধরে রাখতে পারেননি। এ তো গেল আমির খানের প্রতিক্রিয়া। কিন্তু এটা কি জানেন, 'ঝুন্ড' ছবিতে অভিনয়ের জন্য কোন বলিউড সুপারস্টার রাজি করান অমিতাভ বচ্চনকে?

জানা যায়, 'ঠগস অফ হিন্দুস্তান' ছবির সময় থেকেই অমিতাভ বচ্চন ও আমির খানের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়। ছবিতে তাঁরা একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। পাশাপাশি সকলেই জানেন, আমির খান কতটা বাছা বাছা স্ক্রিপ্টের উপর ছবি করেন। তাঁর এমন পছন্দের জন্যই তাঁকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। আর আমির খান যদি কাউকে কোনও পরামর্শ দেন, তাহলে সেই ব্যক্তিও তাঁর পরামর্শ অগ্রাহ্য করতে পারেন না। এমনটাই হয়েছে অমিতাভ বচ্চন এবং আমির খানের মধ্যে।

আরও পড়ুন - Tiger 3: 'টাইগার থ্রি' ছবির মুক্তির দিন ঘোষণা করলেন সলমন খান

সূত্রের খবর, 'ঝুন্ড' ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে স্ক্রিপ্ট পড়েন আমির খান। ছবির গল্প তাঁর এতটাই মনকে ছুঁয়ে যায় যে, তিনি সঙ্গে সঙ্গে এই ছবির জন্য অমিতাভ বচ্চনের কথা বলেন। আর তিনি রাজি করান বিগ বি-কে। আমির খান মনে করেছিলেন, এই ছবির জন্য একমাত্র অমিতাভ বচ্চনই আদর্শ ব্যক্তি হতে পারেন। এই খবরের সত্যতা জানিয়ে এক সাক্ষাৎকারে বিগ বি বলেন, 'আমার মনে আছে আমি আমিরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলাম। ও আমাকে বলে এই ছবিটা অবশ্যই আমার করা উচিত। আর আপনারা তো সকলেই জানেন, আমির কোনও কিছু বললে, সে কথার গুরুত্ব কতটা থাকে।'

প্রসঙ্গত, আমির খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'লাল সিং চাড্ডা' ছবিতে। এই ছবির কাজ সময় মতো শেষ না করতে পারার কারণে বেশ কয়েকবার ছবির মুক্তির দিন পরিবর্তিত হয়। অবশেষে জানা গিয়েছে, আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'। ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget