এক্সপ্লোর

New Short Film: পর্দায় এবার ঋতব্রত-প্রিয়ঙ্কা জুটি, আসছে শর্টফিল্ম 'সব চরিত্ররা'

'Shob Charitrora': এবার মুখোমুখি ঋতব্রত মুখোপাধ্যায় ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'। পরিচালনার দায়িত্বে দীপ। অভিনয়ে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুরও।

কলকাতা: এবার একই পর্দায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) ও প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে (Priyanka Bhattacharjee)। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা' (Shob Charitrora)। এই শর্টফিল্মের (Short Film) পরিচালক দীপ।

আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'

এবার মুখোমুখি ঋতব্রত মুখোপাধ্যায় ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'। পরিচালনার দায়িত্বে দীপ। অভিনয়ে ঋতব্রত ও প্রিয়ঙ্কা ছাড়াও দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুরকে।

এক উঠতি অভিনেতা। যে নিজের জায়গা তৈরি করতে স্ট্রাগল করছে। তাঁর জীবনে ঘটে যাওয়া এক ঘটনার গল্প বলবে 'সব চরিত্ররা'। কুশল একজন অভিনেতা, সে নিজে জানে সে একজন দক্ষ অভিনেতা। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় এক আক্ষেপ তার মনে কাজ করে সারাক্ষণ। একদিন রাতে হুট করেই কুশলের বাড়িতে এক ব্যক্তির আগমন ঘটে। ওই ব্যক্তি নিজের পরিচয় দেয়। কিন্তু কুশলের সন্দেহ থেকেই যায় ওই আগন্তুকের সঠিক পরিচয় নিয়ে। আগন্তুকের আগমনকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। পরিচয় ও দ্বন্দ্বের মাঝেই এক সাসপেন্স ও টুইস্ট কাজ করবে গল্প যত এগিয়ে চলবে। কুশলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়। আগন্তুকের চরিত্রে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্যকে। 

ঋতব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে। খানিক তথাকথিত 'টম বয়' চরিত্রে দেখা যাবে তাঁকে। গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই প্রিয়ঙ্কা ও আগন্তুকের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেইখানেই গল্পের শেষে টুইস্ট। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুর।

আরও পড়ুন: RRR Film: জাপানে ফের রেকর্ড গড়ল 'আর আর আর', প্রথম ভারতীয় ছবি হিসেবে ১ মিলিয়নের বেশি দর্শক টানল প্রেক্ষাগৃহে

পরিচালক দীপের এটি তৃতীয় ছবি। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অপর ওয়েব সিরিজ 'নেক্রো'। ভিন্ন ধরনের এক গল্প নিয়ে আসছেন শুভাশিস, অর্ণ ও প্রিয়ঙ্কা। সিরিজের নাম 'নেক্রো'। একটি খুনের ঘটনাকে ঘিরে শুরু হয় ছবির পটভূমি। পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায় যে লোকটি এই খুনগুলো করছে সে 'নেক্রোফিলিয়া' (necrophilia) রোগে আক্রান্ত। কিন্ত কে সেই রোগী, কে সেই খুনী? সব কিছুর সমাধানের পর খুনী কি আদৌ ধরা পড়বে? সিরিজের গল্প যত এগোতে থাকে সাসপেন্সও বাড়তে থাকে। তারই মাঝে এই শর্টফিল্মের কাজে শুরু করতে চলেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে 'নাইট মাউন্ট এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget