এক্সপ্লোর

পর্দায় 'বিষাক্ত মানুষ'-এর গল্প নিয়ে আসছে সৌরভ, সুমনা, রূপসারা

সানি রায়ের পরিচালনায় রুপোলি পর্দায় আসছে এক নেক্রোফিলিক গল্প! অভিনয় করছেন সৌরভ দাস, সুমনা দাস, জিনা তরফদার, রুপসা চট্টোপাধ্যায় সহ একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীরা।

কলকাতা: সানি রায়ের পরিচালনায় রুপোলি পর্দায় আসছে এক নেক্রোফিলিক গল্প! অভিনয় করছেন সৌরভ দাস, সুমনা দাস, জিনা তরফদার, রুপসা চট্টোপাধ্যায় সহ একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীরা। সোনম মুভিজের প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন ছবি ‘বিষাক্ত মানুষ’।

সোনম মুভিজের প্রযোজনায় ‘বিষাক্ত মানুষ’-এর গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু মুখোপাধ্যায়। গল্পের প্রেক্ষাপট তৈরী হয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত তৌফিক আসিফ ও এক লেখকের মানসিক টানাপোড়েনকে ঘিরে। অগ্নিভ বসু নামে এক লেখকের পর পর তিনটে বই বাজারে চলেনি। তাঁর অতীতে অন্ধকারাচ্ছন্ন অধ্যায় নিয়ে প্রতিনিয়ত মানসিক টানাপোড়েন চলে তাঁর মধ্যে। এমন পরিস্থিতিতে তাঁর আলাপ হয় নেক্রোফিলিক সিরিয়াল কিলার তৌসিফ আসিফের সঙ্গে। ১ সপ্তাহ পর ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে তার। তৌসিফকে নিয়ে বই লেখার পরিকল্পনা করে অগ্নিভ। অন্যদিকে অগ্নিভর মানসিক পরিস্থিতির সঙ্গে ক্রমাগত খাপ খাইয়ে ওঠার চেষ্টা করে বান্ধবী রুক্মিণী। তৌসিফ কী বদলে দেবে অগ্নিভ বসুর জীবন? তৌসিফকে নিয়ে বই লেখার পরিকল্পনা কী সফল হবে অগ্নিভর? উত্তর মিলবে 'বিষাক্ত মানুষ'-এর গল্পের ভাঁজে ভাঁজে।

প্রসঙ্গত, নেক্রোফিলিয়া একধরণের মানসিক অসুস্থতা। এই অসুস্থতায় মৃতদেহের সঙ্গে প্রেম থেকে শুরু করে যৌনতার বাসনা হয় আক্রান্তের মধ্যে। তথাকথিত এই সাহসী গল্প নিয়ে পর্দার গল্প বুনেছেন পরিচালক। তাঁর মতে এই ধরনের বিষয়কে পর্দায় তুলে ধরা সচেতনতা প্রচারের চেষ্টাও বটে।

এই ছবিতে অভিনয় করছেন, সৌরভ দাস, বিমল গিরি, অনংসা বিশ্বাস, যুধাজিৎ সরকার, জিনা তরফদার, পলাশ হক, রুপসা চট্টোপাধ্যায়, সুমিতা চট্টোপাধ্যায়, সুমনা দাস, রানা বসু ঠাকুর, শুভম, ও সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু মুখোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সানি রায়। ছবিটির প্রযোজনা করছে সোনম মুভিজ। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের 'সল্ট' ছবিটিরও পরিচালনা করেছেন সানি।

অন্যদিকে সম্প্রতি 'রেডিও' ছবির কাজ শেষ করেছেন সুমনা দাস। এরপরেই 'বিষাক্ত মানুষ' -এর কাজে হাত দেবেন তিনি। ওয়েব সিরিজ 'তানসেনের তানপুরা'-র তৃতীয় ভাগ রুদ্রবীণার অভিশাপে দেখা যাবে রুপসা চট্টোপাধ্যায়কে। এটি দ্বিতীয় ছবি হতে চলেছে জিনা তরফদারের। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেও একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Banerjee News: তলিয়ে গিয়েছিলেন রাহুল, খুঁজে পাওয়া যায়নি কয়েক ঘণ্টা! দাবি প্রত্যক্ষদর্শীদের
তলিয়ে গিয়েছিলেন রাহুল, খুঁজে পাওয়া যায়নি কয়েক ঘণ্টা! দাবি প্রত্যক্ষদর্শীদের
Rahul Banerjee Death: কীভাবে দুর্ঘটনা? রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা! 'পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি', বলছেন সুদীপ্তা
কীভাবে দুর্ঘটনা? রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা! 'পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি', বলছেন সুদীপ্তা
Rahul Banerjee Demise: 'সহজের কথা মনে করলেই কান্না পাচ্ছে, বাবা হারানোর যন্ত্রণার বয়স হয় না', রাহুলের প্রয়াণে বলছেন তাপস পাল কন্যা সোহিনী
'সহজের কথা মনে করলেই কান্না পাচ্ছে, বাবা হারানোর যন্ত্রণার বয়স হয় না', রাহুলের প্রয়াণে বলছেন তাপস পাল কন্যা সোহিনী
Rahul Arunodoy Banerjee: বিশ্বাস করতে পারছি না রাহুল নেই, শোকস্তব্ধ হিরণ, আজ দেহের ময়নাতদন্ত তমলুক মেডিক্যাল কলেজে
বিশ্বাস করতে পারছি না রাহুল নেই, শোকস্তব্ধ হিরণ, আজ দেহের ময়নাতদন্ত তমলুক মেডিক্যাল কলেজে

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
Embed widget