এক্সপ্লোর

Ditipriya Roy Interview: 'রানিমার চরিত্রে অভিনয় অভ্যেস হয়ে গিয়েছিল', ছোটপর্দা থেকে সাময়িক বিরতি চান দিতিপ্রিয়া

জীবনের প্রথম বড় পরীক্ষা, স্কুলের গন্ডি পেরনো, প্রাপ্তবয়স্ক হওয়া, কলেজে পা রাখা, সবকিছুরই সাক্ষী এই ধারাবাহিক। শ্যুটিং সেটে বই নিয়ে যেতেন 'রানি রাসমনি' ধারাবাহিকের 'রানিমা'। ৪ বছর ধরে সমানতালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা ও অভিনয়। ধারাবাহিকে 'রানিমা'-র অংশ শেষ হচ্ছে বলে তাই মনখারাপ দিতিপ্রিয়া রায়ের।

কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষা, স্কুলের গন্ডি পেরনো, প্রাপ্তবয়স্ক হওয়া, কলেজে পা রাখা, সবকিছুরই সাক্ষী এই ধারাবাহিক। শ্যুটিং সেটে বই নিয়ে যেতেন 'রানি রাসমনি' ধারাবাহিকের 'রানিমা'। ৪ বছর ধরে সমানতালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা ও অভিনয়। ধারাবাহিকে 'রানিমা'-র অংশ শেষ হচ্ছে বলে তাই মনখারাপ দিতিপ্রিয়া রায়ের। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে 'রানি রাসমনি টিম' না বলে মুখ ফসকে 'পরিবার' বলে ফেললেন  অনেকবার।

ধারাবাহিক শুরুর সময় কথা হয়েছিল ছোটবেলায় রানি রাসমনির ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া। কিন্তু জনপ্রিয়তা এমনই বেড়ে যায়, বড় রানি রাসমনির ভূমিকাতেও অভিনয় চালিয়ে যান দিতিপ্রিয়াই। ১৪০০ এপিসোড পেরিয়ে জনপ্রিয়তা একফোঁটাও কমেনি অভিনেত্রীর। ধারাবাহিকে রানির গল্প শেষ হয়ে যাবে বলে মনখারাপ? দিতিপ্রিয়া বলছেন, 'ইন্দ্রপুরী স্টুডিওটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। আর গোটা রানি রাসমনি পরিবারের সবাই ভীষণ ভালো। সবাই ভীষণ স্নেহ করতেন আমায়। রোজ সন্ধে সাড়ে ৬টায় নিজেকে টিভিতে দেখা একটা অভ্য়েসে পরিণত হয়েছিল। এই ধারবাহিকটা ৪ বছর ধরে আমার জীবনের সমস্ত কিছুর সাক্ষী থেকেছে। স্কুলের পরীক্ষা থেকে শুরু করে কলেজে এখন সেকেন্ড ইয়ার চলছে। সবকিছু তো ধারাবাহিকে অভিনয় করতে করতেই। রানিমার চরিত্রে অভিনয় করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছিল। সেটা ছেড়ে বেরিয়ে আসতে অবশ্যই একটা খারাপ লাগা কাজ করবে।'

এখনও শেষ হয়নি রানি রাসমনিতে দিতিপ্রিয়ার অংশের শ্যুটিং। কোভিড পরিস্থিতির কারণে শ্যুটিং স্থগিত রয়েছে সাময়িকভাবে। করোনা আক্রান্ত হয়েছিলেন দিতিপ্রিয়া নিজেও। এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। ধারাবাহিকের কাজ শেষ হলে কী কী পরিকল্পনা রয়েছে দিতিপ্রিয়ার? অভিনেত্রী বলছেন, 'আমার ছোটপর্দা থেকে একটু বিরতি নেওয়ার ইচ্ছা রয়েছে। রানিমা-র চরিত্রের অভ্যেসটা কাটাতে একটু সময় লাগবে। তবে ছবিতে কাজ করব। অচেনা উত্তম ছবির শ্যুটিং চালু হয়েও কোভিড পরিস্থিতির জন্য আপাতত বন্ধ রয়েছে। পাভেলের সঙ্গে একটা নতুন ছবিতে কাজ করব। মায়ামৃগয়া ছবিতেও কাজ করব। পরিস্থিতি স্বাভাবিক হোক। বব বিশ্বাস আর অভিযাত্রীকের মুক্তিও তো আটকে রয়েছে।'

অনলাইনে পড়াশোনা চলছে দিতিপ্রিয়ার। বাড়িতে বসেই অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। তারপর ফের লাইটস, ক্যামেরা, অ্য়াকশন। তবে আর 'রানিমা' নয়, অন্য ভূমিকায় দিতিপ্রিয়াকে দেখবেন দর্শক।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget