এক্সপ্লোর

'Don 3': 'শাহরুখকে ভেবেই ছবির চিত্রনাট্য লেখা শুরু করেছিলাম, কিন্তু...', 'ডন ৩' ছবিতে রণবীর প্রসঙ্গে ফারহান কী জানালেন?

Farhan Akhtar: 'যখন আমি প্রথম ভাবি 'ডন ৩' তৈরি করার কথা, মানে, অবশ্যই আমি শাহরুখকে ভেবেই কিছু লেখার চিন্তা করেছিলাম, কিন্তু...', কী জানালেন ফারহান?

নয়াদিল্লি: বছরের শুরুতে 'ডন ৩' (Don 3) ছবির ঘোষণা করেছিলেন ফারহান আখতার (Farhan Akhtar)। সেই সঙ্গে জানিয়েছিল এবার শাহরুখ নন (Shah Rukh Khan), ডনের ভূমিকায় থাকবেন রণবীর সিংহ (Ranveer Singh)। যা শুনে বেশ বিরক্তি প্রকাশ করেছিলেন অনুরাগীরা। কারণ দর্শকের একটা বড় অংশের দাবি ছিল যে 'ডন' ও 'ডন ২' ছবির মতো এবারেই শ্রেষ্ঠ চয়েস হতেন শাহরুখ নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান যে চিত্রনাট্য লেখার সময় তাঁর মাথায় শাহরুখের নামই ছিল, কিন্তু অবশেষে তা হয়নি। 

শাহরুখের বদলে 'ডন ৩' ছবিতে রণবীর সিংহ কেন? জানালেন ফারহান আখতার নিজেই

ফে ডি'সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানান শাহরুখকে না কাস্ট করার আসল কারণ। তিনি বলেন, 'যখন আমি প্রথম ভাবি 'ডন ৩' তৈরি করার কথা, মানে, অবশ্যই আমি শাহরুখকে ভেবেই কিছু লেখার চিন্তা করেছিলাম, কিন্তু কোনওভাবে একটা সঠিক সেই স্থানটা পেলাম না যেভাবে গল্পটা দাঁড় করানো যায়। আমরা একমত হতে পারলাম না গল্পের নিরিখে - ফলে সেটা হয়নি। তখন আমার মনে হল যে সিনেমাটি নিয়ে আদতে আমি কী করতে চাই সেটা ভাবি আবার এবং ফিরে যাই। বিষয়টা খানিকটা এমন যে 'ডনকে ডন বানিয়েছে কী' ধরনের গল্প এবং তখন সেভাবে গল্পটা লিখতে শুরু করি। তারপর, সেই গল্প নিজেই নিজের প্রাণ পেতে শুরু করে এবং অবশ্যই এর জন্য আরও অল্পবয়সী অভিনেতার প্রয়োজন। রণবীরকে (সিংহ) এই চরিত্রের জন্য একেবারে সঠিক বলে মনে হয়েছে।' 

আরও পড়ুন: Kangana Ranaut: বাড়ি এসে অনুরোধ করেছিলেন রণবীর, তবুও 'সঞ্জু' ছবিতে অভিনয়ের প্রস্তাব ফেরান কঙ্গনা

প্রসঙ্গত, প্রযোজনা সংস্থার তরফে 'ডন' হিসেবে রণবীরের নাম ঘোষণা করে দিলেও বাকি চরিত্রের কারও নাম ঘোষণা হয়নি। গুঞ্জন বলছে শোভিতা ধুলিপালা যোগ দিতে পারেন টিমে। শোনা যাচ্ছে অভিনেত্রীকে এই ছবির একটি আইটেম গানের প্রস্তাব দেওয়া হয়েছে। এও শোনা যাচ্ছে যে 'ডন' পরিচালক ফারহান আখতারের সঙ্গে একাধিক মিটিংও সেরে ফেলেছেন তিনি। 'ডন ৩' টিমে যোগ দিয়েছেন কিয়ারা আডবাণীও। অন্যদিকে শীঘ্রই বাবা হতে চলেছেন রণবীর কপূর। এছাড়া তাঁকে এরপর দেখা যাবে 'সিঙ্ঘম এগেন' ছবিতে। ওদিকে শাহরুখ খান তৈরি হচ্ছেন সুজয় ঘোষের 'কিং' ছবির জন্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget