এক্সপ্লোর

Dunki OTT: ওটিটিতে আসছে ডাঙ্কি, কোথায় কীভাবে দেখবেন ?

Dunki: ১৫ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'। ভালবাসার দিনেই এই ঘোষণা করেছেন শাহরুখ খান।

নয়াদিল্লি: গত বছর ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডাঙ্কি'। প্রেক্ষাগৃহে বিপুল সাফল্যের পর এবার ওটিটি দুনিয়াতেও (Dunki OTT Release) সাম্রাজ্য বিস্তার করতে আসছে 'ডাঙ্কি'। গতকাল বুধবারই পেরিয়েছে ভালবাসার দিন। আর সেই দিনেই শাহরুখ তাঁর অনুরাগীদের জন্য একটি সারপ্রাইজ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আর সেই সারপ্রাইজ অবশেষে প্রকাশ্যে এল। ওটিটি দুনিয়ায় আসতে চলেছে 'ডাঙ্কি'। কবে, কোথায় দেখা যাবে এই ছবি ?

১৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্স ইন্ডিয়া তাঁদের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন যেখানে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ঘোষণা করছিলেন যে খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'ডাঙ্কি'। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'হৃদয়ে প্রবেশ করার জন্য কোনও ভিসা লাগে না। আসছে আপনাদের ঘরে, 'ডাঙ্কি মারকে'। ডাঙ্কি এবার দেখা যাবে নেটফ্লিক্সে।' ১৫ ফেব্রুয়ারি থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত এই ছবি 'ডাঙ্কি' (Dunki OTT Release)।  

ঐ ক্লিপটা ছাড়াও নেটফ্লিক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'ব্যাগপত্তর গুছিয়ে নিন। সারা বিশ্ব ঘুরে ডাঙ্কি এবার আপনার ঘরেই আসছে। আমি SRKও আসছি ঘরেই।' গত বছর জুলাই মাসেই জানা গিয়েছিল 'ডাঙ্কি' ছবির স্বত্ব প্রায় ১৫৫ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে ওটিটি দুনিয়ায়। তখনও ছবির পোস্টারও প্রকাশ্যে আসেনি। অনেকেই বলছিলেন যে জিও সিনেমায় মুক্তি পাবে এই ছবি। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করলেন শাহরুখ খান। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে তাপসী পান্নুকে। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার প্রমুখরা।

সারা বিশ্ব জুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'। ২০২৩ সালের শুরুতে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবির (Dunki OTT Release) হাত ধরে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরলেন কিং খান। তাঁর শেষ ছবি 'জিরো' বিশেষ সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। বিপুল ব্যবসার সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে 'পাঠান'। এরপর ২ জুন মুক্তি পায় এই বছরে শাহরুখের দ্বিতীয় ছবি 'জওয়ান'। তারপর বড়দিনের আবহে মুক্তি পায় 'ডাঙ্কি'।  জানুয়ারি মাসেই জানা গিয়েছিল, অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের তালিকায় মনোনয়নের জন্য পাঠান হবে 'ডাঙ্কি'কে। তবে এ নিয়ে সেভাবে আরও কিছু জানা যায়নি। এর আগে ২০০৪ সালে 'স্বদেশ' এবং ২০০৫ সালে 'পহেলি' ছবিটিও অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: Rakul-Jacky Wedding: অভিনবত্বের পাশাপাশি সাবেকিয়ানাও চান রকুল, তাঁর বিয়ের পোশাকে থাকছে এই বিশেষত্বগুলি..

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget