এক্সপ্লোর

Jacqueline Money Laundering Case: অর্থ পাচার মামলায় সাক্ষী হিসেবে জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ ইডি-র

অর্থ পাচার মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর।

নয়া দিল্লি : অর্থ পাচার মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর। সুকেশ চন্দ্রশেখর পরিচালিত বহু কোটি টাকার তোলাবাজি-চক্র সংক্রান্ত অভিযোগ নিয়ে এই জিজ্ঞাসাবাদ। জানা গেছে, সুকেশ চন্দ্রশেখর একজন "পরিচিত কনম্যান" যে ঘুষ সংক্রান্ত মামলারও আসামি। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ইডি-র সূত্র জানিয়েছে, ৩৬ বছরের এই শ্রীলঙ্কান অভিনেত্রী অভিযুক্ত নন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় তাঁকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৪ অগাস্ট তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছিল যে তারা, চন্দ্রশেখরের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চেন্নাইয়ে একটি সমুদ্রমুখী বাংলো, ৮২.৫ লক্ষ নগদ টাকা এবং এক ডজন বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।  প্রায় ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং তোলাবাজির অভিযোগে তার এবং অন্যদের বিরুদ্ধে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার একটি এফআইআর -এর ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

গত সপ্তাহের অভিযানের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এক বিবৃতিতে বলা হয়, সুকেশ চন্দ্রশেখর এই প্রতারণার মূল পরিকল্পনাকারী। সে ১৭ বছর বয়স থেকে অপরাধ জগতের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে এবং বর্তমানে সে রোহিণী কারাগারে রয়েছে।

সুকেশ চন্দ্রশেখর নির্বাচন কমিটির কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য এআইএডিএমকে-এর 'আম্মা' দলের নেতা টিটিভি দিনাকরণের কাছ থেকেও টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এই দলটির 'দুই পাতার' নির্বাচনী প্রতীক নিয়ে বিরোধের জেরেই এই পদক্ষেপ বলে অভিযোগ। সে AIADMK(আম্মা) উপদলকে 'দুই পাতা' প্রতীক রাখতে সাহায্য করার জন্য ৫০ কোটি টাকার চুক্তি করেছিল বলে অভিযোগ। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রায় ১.৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি।

প্রসঙ্গত জানা গেছে, ইডি-র তরফে এর আগে এই অভিনেত্রীকে শারীরিকভাবে তদন্তে যোগ দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল।

 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
Mamata Banerjee-Dev: দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
Harry Potter: রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার, CPM বলল, ‘এটাই আসল কেরালা স্টোরি’
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার, CPM বলল, ‘এটাই আসল কেরালা স্টোরি’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget