এক্সপ্লোর

Cheene Baadaam New Song: জুটিতে এনা-যশ, মুক্তি পেল 'চিনে বাদাম' ছবির নতুন গান

এদিন অভিনেত্রী - প্রযোজক এনা সাহা 'চিনে বাদাম' ছবির প্রথম গান শেয়ার করে নিয়েছেন। গানের নাম 'হারিয়ে যাও যদি ভিড়ে'। সঙ্গে লিখেছেন, 'সব ভালোবাসার গল্পেরই নিজের রঙ থাকে। সেই রঙ দিয়ে তারা স্বপ্ন আঁকে।'

কলকাতা: প্রথমবার একই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং এনা সাহাকে (Ena Saha)। ছবির নাম 'চিনে বাদাম' (Cheene Baadaam)। আগেই জানা গিয়েছিল যে, সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ছবিটির শ্যুটিং। এই ছবিটিরও প্রযোজক খোদ অভিনেত্রীই। তাঁর প্রযোজনার প্রথম ছবি 'এসওএস কলকাতা'-তেও নায়কের ভূমিকায় দেখা গেছিল যশ দাশগুপ্তকে। এবার দ্বিতীয় ছবিতে যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। আজ প্রকাশ্যে এল 'চিনে বাদাম' ছবির প্রথম গান 'হারিয়ে যাও যদি ভিড়ে' (Hariye Jao Jodi Bhire)। 

প্রকাশ্যে 'চিনে বাদাম' ছবির গান 'হারিয়ে যাও যদি ভিড়ে'-

এদিন অভিনেত্রী - প্রযোজক এনা সাহা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'চিনে বাদাম' ছবির প্রথম গান শেয়ার করে নিয়েছেন। গানের নাম 'হারিয়ে যাও যদি ভিড়ে'। সঙ্গে লিখেছেন, 'সব ভালোবাসার গল্পেরই নিজের রঙ থাকে। সেই রঙ দিয়ে তারা স্বপ্ন আঁকে। অপেক্ষার শেষ হয়েছে।' 'হারিয়ে যাও যদি ভিড়ে' গানটি গেয়েছেন অনুপম রায় ও মেঘলা দাশগুপ্ত।

এই ছবি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। যাঁর পরিচালিত 'সোয়েটার' ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। 'চিনে বাদাম' ছবিতে দেখা যাবে একটি মিষ্টি প্রেমের গল্প। সূত্রের খবর একটি অ্যাপ তৈরিকে ঘিরে আবর্তিত হবে ছবির মূল গল্প। চলতি বছর শুরুর দিকে মুক্তি পায় এই ছবির প্রথম পোস্টার। ছবির পোস্টার একেবারেই সাদামাটা। কেবল নামের সঙ্গে চিনে বাদাম ও ভালবাসার ইমোজি ব্যবহৃত হয়েছে। কিন্তু তাতেই যেন অনেক কথা বলে দেয়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী  ২৭ মে।

আরও পড়ুন - Ranbir-Alia Marriage: ছেলের বিয়ে সম্পন্ন হতেই প্রয়াত ঋষির উদ্দেশে আবেগপ্রবণ বার্তা নীতু কপূরের

পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে 'চিনেবাদাম'। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget