এক্সপ্লোর

নাসিরুদ্দিনের অসুস্থতা ঘিরে গুজব, খারিজ করলেন স্বয়ং প্রবীন অভিনেতা ও স্ত্রী-ছেলে

বিভান শাহ এই জল্পনাকে অসত্য বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটা একেবারেই সত্যি নয়। তিনি ভালোই আছেন। ওগুলো গুজব মাত্র।

মুম্বই: ইরফান খান ও ঋষি কপূর-পরপর দুই দিন দুই নক্ষত্রপতনে শোকবিহ্বল বলিউড। এরইমধ্যে বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহর অসুস্থতার গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গুঞ্জন শোনা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধে থেকেই এই গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব পত্রপাট খারিজ করে দিয়েছেন স্বয়ং নাসিরুদ্দিন, তাঁর স্ত্রী রত্না পাঠক শাহ এবং ছেলে বিভান। রত্না জানিয়েছেন, নাসিরুদ্দিন ভালোই রয়েছেন। তিনি বলেছেন, আমরা সবাই ভালো আছি। বিভান শাহ এই জল্পনাকে অসত্য বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটা একেবারেই সত্যি নয়। তিনি ভালোই আছেন। ওগুলো গুজব মাত্র। নাসিরুদ্দিন নিজেও তাঁর ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই গুজব সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আমার স্বাস্থ্য নিয়ে খোঁজখবর করার জন্য ধন্যবাদ। তাঁদের আশ্বস্ত করছি যে, আমি সুস্থ, বাড়িতে রয়েছি এবং লকডাউন পর্যবেক্ষণ করছি। অনুগ্রহ করে গুজবে কান দেবেন না। বিভান তাঁর ট্যুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর বাবার সুস্থতা সম্পর্কে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, বাবা ভালো আছেন। তাঁর স্বাস্থ্য সম্পর্কে যে গুজব ছড়িয়েছে, সেগুলি ভুয়ো। ইরফান ভাই ও চিন্টুজির জন্য প্রার্থনা করছি। তাঁদের অভাব অনুভব করছি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। আমাদের হৃদয় তাঁদের সঙ্গেই রয়েছে। আমাদের সকলের পক্ষে একটা বড় আঘাত।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget