এক্সপ্লোর

Farhan Shibani Wedding: শিবানীর সঙ্গে বিয়েতে উপস্থিত ফারহানের দুই কন্যা, ছবি ভাইরাল

আগেই শোনা গিয়েছিল ফারহান আখতারের (Farhan Akhtar) বিয়েতে উপস্থিত থাকতে পারেন তাঁর প্রথম পক্ষের দুই কন্যা। সম্প্রতি অভিনেতার পোস্ট করা বিয়ের ছবিতে দেখা গেল তাঁর দুই কন্যা শাক্য ও আকিরাকে।

মুম্বই: ভালোবাসার মাসে ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউড অভিনেতা, পরিচালক, প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar)। দীর্ঘ দিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের (Shibani Dandekar) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। গত ২৩ ফেব্রুয়ারি খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউজে বসেছিল তাঁদের বিয়ের আসর। ঘনিষ্ঠ ব্যক্তি, বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা বিয়ে সারেন। যদিও হিন্দু কিংবা মুসলিম কোনও রীতি মেনেই বিয়ে হয়নি তাঁদের। বরং একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হলেন তাঁরা। আগেই শোনা গিয়েছিল ফারহান আখতারের বিয়েতে উপস্থিত থাকতে পারেন তাঁর প্রথম পক্ষের দুই কন্যা। সম্প্রতি অভিনেতার পোস্ট করা বিয়ের ছবিতে দেখা গেল তাঁর দুই কন্যা শাক্য ও আকিরাকে।

শিবানী ডান্ডেকরের সঙ্গে বিয়ের বেশ কিছু বছর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। ফারহান-অধুনার দুই কন্যা শাক্য ও আকিরার সঙ্গে শিবানী ডান্ডেকরের সম্পর্ক বেশ মধুর। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন দুই তারকা। সেই ছবিতেই দুই কন্যা শাক্য ও আকিরাকে দেখা যাচ্ছে। বেশ কিছু ছবির কোনওটাতে তাঁদের দেখা যাচ্ছে সেজেগুজে বাবার সঙ্গে ক্যামেরায় পোজ দিতে। আবার কোনও ছবিতে তাঁরা নেহাতই আনন্দ উপভোগ করতে ব্যস্ত। পরিবারের এমন বন্ধনে মুগ্ধ নেট দুনিয়া। ফারহান আখতারও ছবি পোস্ট করে লিখেছেন, 'বন্ধু, পরিবার আর আনন্দের মুহূর্ত।' বিশেষ একটি ছবিতে ফারহান আখতারের মা হানি ইরানিকেও দেখা গিয়েছে ক্যামেরায় পোজ দিতে।


Farhan Shibani Wedding: শিবানীর সঙ্গে বিয়েতে উপস্থিত ফারহানের দুই কন্যা, ছবি ভাইরাল


Farhan Shibani Wedding: শিবানীর সঙ্গে বিয়েতে উপস্থিত ফারহানের দুই কন্যা, ছবি ভাইরাল

আরও পড়ুন - Rituparna Sengupta: কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা ঋতুপর্ণা সেনগুপ্তর

প্রসঙ্গত, শিবানী ডান্ডেকরের সঙ্গে বিয়ের পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে ফরাহান আখতার লেখেন, 'কয়েকদিন আগে শিবানী ডান্ডেকর ও আমি একসঙ্গে বহু মানুষের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন করেছি। সেই বিশেষ দিনে আমাদের ব্যক্তিগত মুহূর্ত বজায় রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য আমরা সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের একসঙ্গে পথচলার নতুন শুরুর জন্য আপনাদের সকলের আশীর্বাদ খুবই জরুরি. আপনারা সকলে আমাদের আশীর্বাদ করুন। এই আনন্দ উপভোগ অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা এই সমস্ত বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে ভাগ না করে নিই। আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget