এক্সপ্লোর

Rituparna Sengupta: কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা ঋতুপর্ণা সেনগুপ্তর

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ঋতুপর্ণা সেনগুপ্ত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। কিংবদন্তি পরিচালকের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

কলকাতা: বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন বাংলার কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আজ 'দাদার কীর্তি' পরিচালকের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন 'আলো' অভিনেত্রী।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ঋতুপর্ণা সেনগুপ্ত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বাংলা ছবির কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি দেখেছি ছবি তৈরির সময় প্রতিটা দৃশ্যের শ্যুটিংয়ের ক্ষেত্রে কীভাবে আপনার আবেগ, কীভাবে আপনার চিন্তাভাবনা প্রতিফলিত হয়। আর তার মাধ্যমেই ছবিগুলি কালজয়ী হয়ে থেকেছে। বিগত বছরগুলোতে যেভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে বহু ছবি তৈরি করেছেন, তার জন্য আপনাকে কুর্নিশ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।'


Rituparna Sengupta: কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের জন্মদিনে শুভেচ্ছা ঋতুপর্ণা সেনগুপ্তর

আরও পড়ুন - Anu Agarwal: 'আশিকি' নায়িকা অনু আগরওয়ালের এখনকার ছবি দেখলে চিনতে পারবেন তো?

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তরুণ মজুমদার এমন কিছু ছবি দর্শককে উপহার দিয়েছেন, যার বয়স বাড়েনি। আজকের দিনেও সেই সমস্ত ছবি প্রাসঙ্গিক এবং দর্শকের খুবই পছন্দের। ২০০৩ সালে মুক্তি পায় 'আলো' ছবিটি। ক্যামেরার পিছনে পরিচালক তরুণ মজুমদার এবং ক্যামেরার সামনে ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির গল্পই শুধু দর্শকের মনে গেঁথে যায়নি, গেঁথে রয়েছে ছবির গানগুলিও। এরপর একে একে 'চাঁদের বাড়ি', 'ভালোবাসার বাড়ি' ছবিতেও বর্ষীয়ান পরিচালকের সঙ্গে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

বাংলা ছবির দর্শক কী ধরনের ছবি দেখতে পছন্দ করেন, তার নাড়ি নক্ষত্র বোধহয় অনুভব করতেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। তাই তাঁর ছবিগুলিতে থাকত তার ছোঁয়া। উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত 'চাওয়া পাওয়া' হোক কিংবা ''ভালোবাসার বাড়ি'', 'দাদার কীর্তি', 'বালিকা বধূ', 'ভালোবাসা ভালোবাসা' এবং আরও বহু ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে। আক্ষরিক অর্থে পারিবারিক ছবি, ভালোবাসার ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিও তৈরি করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget