এক্সপ্লোর

Farhan Akhtar: বিপাকে ফারহান আখতার-রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা, উঠল কর্মীদের বেতন না মেটানোর অভিযোগ

Excel Entertainment: অভিযোগ, কর্মীদের ভাল মানের খাবার, বসার জায়গা কিছুই দেওয়া হয়নি। ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, এই অভিযোগের কথা জানিয়ে তাঁরা ইতিমধ্যেই এক্সেল এন্টারটেনমেন্টকে তিনটি চিঠি পাঠিয়েছেন।

নয়াদিল্লি: ঝামেলায় জড়াল ফারহান আখতার (Farhan Akhtar) ও রিতেশ সিধওয়ানির (Ritesh Sidhwani) এক্সেল এন্টারটেনমেন্ট (Excel Entertainment)। 'ফিল্ম স্টুডিওজ সেটিং অ্যান্ড অ্যালায়েড মজদুর ইউনিয়ন' (Film Studios Setting & Allied Mazdoor Union) সর্বসমক্ষে এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আনল অভিযোগ। বেতন না দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল ফারহান আখতারের সংস্থার বিরুদ্ধে।

আইনি জটে ফারহান আখতারের সংস্থা

এফএসএসএএমইউ অভিযোগ আনল 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর বিরুদ্ধে। 'মির্জাপুর ৩'-এর প্রোডাকশন ডিজাইনের টিমে কাজ করেছিলেন এমন প্রায় ৩০০ দিন মজুরকে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে।

ইউনিয়নের দাবি, এই সংস্থা প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা বাকি রেখেছেন। ২০২২ সালের মে মাস থেকে কর্মীদের টাকা দিচ্ছে না তারা, অভিযোগ এমনটাই। বিখ্যাত এই ওয়েব সিরিজের সেটে প্রত্যেকদিন কাজ করা সত্ত্বেও একাধিক কর্মী টাকা পাচ্ছেন না বলে দাবি তাদের। তবে প্রযোজনা সংস্থার তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

FSSAMU এই ব্যাপারে মিডিয়ার জন্য একটি বিবৃতিও প্রকাশ করেছে। সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে বলা হয়েছে যে শ্রমিকদের নির্ধারিত সময়ের বেশি কাজ করতে বাধ্য করা হচ্ছে যা শ্রম আইন অনুসারে অনুমোদিত সীমা ছাড়িয়ে যাবে। 

এছাড়াও ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, কর্মীদের ভাল মানের খাবার বা বসার জায়গা কিছুই দেওয়া হয়নি। ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, এই অভিযোগের কথা জানিয়ে তাঁরা ইতিমধ্যেই এক্সেল এন্টারটেনমেন্টকে তিনটি চিঠি পাঠিয়েছেন। তিনি আরও বলেন, মে মাস থেকে 'মির্জাপুর ৩' সেটে ৩০০ মজুরি শ্রমিক কাজ করছেন এবং তিন মাসের বেশি সময় হয়ে গেলেও কোনও বেতন পাননি। অভিযোগ, সংস্থার তরফে চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি। তবে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই সংস্থার তরফে যোগাযোগ করা হয় ও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত বাকি বেতন মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Brahmastra Part 2: রণবীর-আলিয়া ছাড়াও 'ব্রহ্মাস্ত্র টু'তে দেখা মিলবে বলিউডের এই তারকা দম্পতির

অন্যদিকে 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর তরফে বলা হয়েছে যে, 'ইউনিয়নের পক্ষ থেকে উত্থাপিত এমন অভিযোগের বিষয়ে এই প্রথম আমাদের সচেতন করা হচ্ছে। তবে বলে রাখি যে FSSAMU-র তরফে কোনও চিঠি, ই-মেল বা ফোন কল পাইনি। এক্সেলের বর্তমানে সাত থেকে আটটি প্রজেক্ট রয়েছে এবং এইগুলির কোনওটিতেই বেতন সংক্রান্ত কোনও সমস্যা নেই। বিগত ২২ বছর ধরে আমরা ব্যবসায় আছি, আমরা কখনও এমন অভিযোগ পাইনি।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget